News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বেগ বাড়ছেই, দ্বিতীয় সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা এখনও নিখোঁজ
Image

উদ্বেগ বাড়ছেই, দ্বিতীয় সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা এখনও নিখোঁজ

দেহরাদূন ও চামোলি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও খোঁজ পাওয়া যায়নি দ্বিতীয় সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের। পাথর ও ধ্বংসাবশেষের জন্য বড় সুড়ঙ্গ অবরুদ্ধ হয়ে গিয়েছে। জেসিবি মেশিনের সাহায্যে পরিষ্কার করার কাজ চলছে। একটি সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করা গেলেও, বাকি সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে এখনও যোগাযোগই করা সম্ভব হয়নি। সোমবার সকালে আইটিবিপি, দেহরাদূন (ডিআইজি সেক্টর হেড কোয়ার্টার) অপর্ণা কুমার জানিয়েছেন, ধ্বংসাবশেষের জন্য বড় সুড়ঙ্গ অবরুদ্ধ হয়ে গিয়েছে। জেসিবি মেশিনের সাহায্যে পরিষ্কার করার কাজ চলছে। এই সুড়ঙ্গ প্রায় ১৮০ মিটার লম্বা এবং রবিবার থেকে ৩০-৪০ জন কর্মী আটকে পড়েছেন। তাঁদের উদ্ধার করার কাজ চলছে।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই। রবিবার হিমবাহ ফেটে যাওয়ার কারণে পাথর, ধ্বংসাবশেষ জলোচ্ছ্বাসের জেরে রেনি জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যা হওয়ার রবিবারই হয়েছে। প্রথম প্রোজেক্ট থেকে ৩২ জন নিখোঁজ হয়ে যান এবং দ্বিতীয় প্রোজেক্ট থেকে ১২১ জন। রবিবার তপোবনের ছোট সুড়ঙ্গ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। বড় সুড়ঙ্গে উদ্ধারকাজ চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে তপোবন থেকে তিনটি এবং কর্ণপ্রয়াগ রুটে সাতটি দেহ উদ্ধার হয়েছে। চামোলি পুলিশের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, সুড়ঙ্গে আটকে থাকা মানুষজনকে উদ্ধারের কাজ চলছে। জেসিবি মেশিনের সাহায্যে সুড়ঙ্গ পরিষ্কারের কাজ চলছে। ইতিমধ্যেই ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে ধউলিগঙ্গাতে হিমবাহ ফেটে তীব্র জলোচ্ছ্বাসের জেরে রবিবার ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। রেনি গ্রামে জলবিদ্যুৎ প্রকল্প-সহ ওই এলাকার ৪টি ‘ঝুলা পুল’ অর্থাৎ ঝুলন্ত সেতু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন অবধি প্রাণ গিয়েছে ১৪ জনের। নিখোঁজ বহু মানুষ। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top