News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২৫৭/৬
Image

ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২৫৭/৬

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ঘরের মাঠে প্রথম টেস্টেই চাপে ভারত । চেন্নাইতে চলতি টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান ভারতের। ক্রিজে রয়েছেন অশ্বিন (৮) ও সুন্দর (৩৩)। পূজারা ছাড়া ভারতের টপ অর্ডারের সব ব্যাটসম্যানই ব্যর্থ। ৭৩ রান করে দুর্ভাগ্যজনকভাবে আউট হন পূজারা। ছয় নম্বরে ব্যাট করতে নেমে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ব্যাট করতে থাকেন পন্থ। খেলেন ৮৮ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস। এর আগে রোহিত, গিল, কোহলি, রাহানে প্রত্যেকেই ব্যর্থ হয়ে ফিরে যান। রোহিত ৬, কোহলি ১১ ও রাহানে করেন মাত্র ১। তরুণ শুভমান ভালো শুরু করলেও ২৮ বলে  ২৯ রান করে ফিরে যান তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে ভারত। ফলে ফলো-অনের ভ্রুকূটি রয়েছে টিম ইন্ডিয়ার উপর।

এদিন দিনের শুরুতেই গতকালের রানের সঙ্গে ২৩ রান যোগ করার পরই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডম বেস আউট হন ৩৪ রানে। অ্যান্ডারসন ফেরেন ১ রান করেই। একটি উইকেট পান বুমরাহ। অপরটি পান অশ্বিন।

জবাবে ব্যাট করতে মাত্র ৬ রান করেই জোফ্রা আর্চারের বলে আউট হন রোহিত শর্মা। এরপর ভাল শুরু করেও ২৩ রানে আউট হয়ে যান শুভমন গিল। এরপর দ্রুত অধিনায়ক কোহলি এবং সহ-অধিনায়ক রাহানেও ফিরে যান। কোহলির সংগ্রহ মাত্র ১১ রান। অন্যদিকে, রাহানে করেন মাত্র ১ রান। যদিও উলটোদিক থেকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন সেই চেতেশ্বর পূজারা। রাহানে ফিরতেই ক্রিজে আসেন পন্থ। তিনি অবশ্য ব্যাট করতে নেমেই পালটা মার শুরু করেন।

এই সময়ই পূজারা-পন্থ জুটি দ্রুতগতিতে রান তুলতে শুরু করেন। রানের গড় ছিল ওভারপিছু ৬ রানের কাছাকাছি। একসময় বাঁ-হাতি স্পিনার লিচকে পন্থের সামনে বোলিং করাতে আনার ব্যাপারেও দ্বিধাগ্রস্ত দেখা যায় ইংরেজ অধিনায়ককে। দু’জনে মিলে জুটিতে ১১৯ রান যোগ করেন। কিন্তু এই জুটি ভেঙে দেন সেই ডম বেসই। ৭৩ রানে পূজারাকে ফেরান তিনি। তবে যেভাবে তিনি আউট হলেন, তা খুবই দুর্ভাগ্যজনক। এরপর পন্থকেও ( ৮৮ বলে ৯১ রান) আউট করেন। তবে ততক্ষণে পাঁচটি ছয় এবং ৯টি চার মারেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।  ইংরেজ বোলারদের মধ্যে একাই চার উইকেট নেন ডোম বেস।


তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এখনও ৩২১ রানে পিছিয়ে ভারত। হাতে চার উইকেট। ফলে পরিস্থিতি আরও কঠিন ক্রিজে উপস্থিত দুই ব্যাটসম্যান অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরের জন্য। ফলো-অনের ভ্রুকূটিও রয়েছে। ফলো-অন বাঁচাতে প্রয়োজন ১২১ রান। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (৩৩) এবং রবিচন্দ্রন অশ্বিন (৮)। হাতে মাত্র চার উইকেট। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top