News Flash

  • Home
  • Uncategorized
  • পর্নগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী গহনা বশিষ্ঠ
Image

পর্নগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী গহনা বশিষ্ঠ

মুম্বাই, ৭ ফেব্রুয়ারি (হি. স.) :  পর্নগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার অভিনেত্রী গহনা বশিষ্ঠ। উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শ্যুট করে নিজের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রবিবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে গহনাকে।

 ওয়েব সিরিজ ‘গন্দি বাত’-এ অভিনয় সূত্রেই জনপ্রিয় হন গহনা বশিষ্ঠ। ৩২ বছরের এই অভিনেত্রী ৮০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। টেলিভিশনের জগতে আসার আগে মিস এশিয়া বিকিনি অ্যাওয়ার্ডও জেতেন। পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই রমরমিয়ে চলছিল এই চক্র। যে ওয়েবসাইটি গহনা চালাতেন, সেটি আদ্যোপান্ত অশ্লীল ছবি-ভিডিওতে ভর্তি। অভিযোগ, অভিনেত্রী এপর্যন্ত মোট ৮৭টি পর্ন ভিডিও আপলোড করেছেন। দু’হাজার টাকা দিয়ে সাবস্ক্রাইব করে গ্রাহকরা এই ছবি ও ভিডিও দেখতেন বলে জানা গিয়েছে। ছবিতে-বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ করিয়ে দেওয়ার নামে জোর করে পর্ন ছবিতে অভিনয়ে বাধ্য করার অভিযোগ ওঠে গহনার সংস্থার বিরুদ্ধে। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পর্নোগ্রাফি শ্যুটের সঙ্গে যুক্ত থাকা পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরায় উঠে আসে অভিনেত্রী গহনা বশিষ্ঠের নাম। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top