News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির হরিকেশ নগরে কারখানায় বিধ্বংসী আগুন
Image

দিল্লির হরিকেশ নগরে কারখানায় বিধ্বংসী আগুন

নয়াদিল্লি, ৭  ফেব্রুয়ারি (হি. স.) : নয়াদিল্লি ওখলা মেট্রো স্টেশনের কাছাকাছি হরিকেশ নগরে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌছছে দমকলের ৩০ টি ইঞ্জিন। শনিবার রাত ২ টো নাগাদ ওই কারখানায় আগুন লাগে। রবিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে দমকল বাহিনী।
জানা গেছে, হরিকেশ নগরের ওই কারখানায় হঠাৎ করেই আগুন লাগে ও পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়।

গভীর রাতে আগুন লাগায় সকলে সে সময় ঘুমাচ্ছিল।  যখন সকলে ব্যাপারটা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে কম সংখ্যায় এলেও একে একে ৩০ টি ইঞ্জিন হাজির হয় ওই এলাকায়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল হয়ে যায়। আগুনের লেলিহান শিখা অনেক ওপরে উঠে যাচ্ছিল দমকল এসে প্রায় ৪০ জনকে আগুনের ভিতর থেকে উদ্ধার করে। তবে এক বৃদ্ধ ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে। আগুনের লেলিহীন শিখায় ভস্মীভূত বহু লোকের প্রচুর সম্পত্তি ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top