News Flash

  • Home
  • Uncategorized
  • ফের টুইটে কেন্দ্র সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী
Image

ফের টুইটে কেন্দ্র সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.):  ফের টুইটে কেন্দ্রকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ।  বাজেট পেশের পরেই দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম। উর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দামও। শনিবার এই নিয়েই কেন্দ্র সরকারকে আক্রমণ করেন কংগ্রেসের ওয়ানাড় সাংসদ রাহুল গান্ধী। এর পাশাপাশি আন্দোলনরত কৃষকদের সমর্থনেও টুইট করেন তিনি।

শনিবার সকালে প্রথম টুইটেই রান্নার গ্যাস, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন রাহুল। এই মূল্যবৃদ্ধি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের ছবি পোস্ট করেন রাহুল। সঙ্গে লেখেন, “মোদি সরকার দেশের বাজেট বিগড়ে দিয়েছে। ঘরে এবং বাইরে – উভয়েই।”

 এদিনই দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দেশজুড়ে জাতীয় সড়কে পথ অবরোধ করছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষকদের সেই আন্দোলনের সমর্থনেও টুইট করেন রাহুল। স্পষ্ট জানান, এই আইন দেশের কৃষক বা শ্রমিক ছাড়াও প্রত্যেক জনগণের জন্যই বিপজ্জনক। লেখেন, “অন্নদাতাদের শান্তিপূর্ণ সত্যাগ্রহ দেশের কল্যাণের জন্য। এই তিন আইন শুধু কৃষক বা শ্রমিকদের জন্য নয়, জনগণ এবং গোটা দেশের জন্যই বিপজ্জনক। কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top