News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার সূচি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ
Image

মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার সূচি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ শুক্রবার ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷ আগামী ১৯ মে থেকে ইংরেজি বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, শেষ হবে আগামী ৪ জুন৷এবং মাদ্রাসা আলিম, ফাজিল পরীক্ষা শেষ হবে ৯ জুন৷ উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৮ মে ইংরেজি পরীক্ষা দিয়ে৷ শেষ হবে ১১ জুন ভূগোল পরীক্ষা দিয়ে৷ সম্পন্ন নতুন সিলেবাস হবে পরিক্ষা৷

অর্থাৎ এন সি ই আর টি সিলেবাসে হবে পরীক্ষা৷ পাশ নম্বর হবে ৩৩ শতাংশ৷ পূর্বে ছিল ৩০ শতাংশ৷ শুক্রবার সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ড় ভবতোষ সাহা৷ তিনি আরও বলেন এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৫০ হাজার এবং ৩০ হাজারের মতো হবে৷ কোভিডের কথা মাথায় রেখে পরীক্ষার সেন্টার বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top