News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে রাজনীতিতেই ফিরলেন প্রদ্যুত কিশোর, গড়লেন রাজনৈতিক দল তিপ্রা
Image

অবশেষে রাজনীতিতেই ফিরলেন প্রদ্যুত কিশোর, গড়লেন রাজনৈতিক দল তিপ্রা

আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ঘুরেফিরে রাজনীতিকেই বেছে নিলেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণ৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার বছর খানেকের মধ্যেই তিপ্রা সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে নিজেকে রাজনীতির ময়দানে ফেরালেন তিনি৷


মাঝখানে কিছুটা সময় পরদার আড়ালে থেকে রাজনীতি করে গেছেন, তা ত্রিপুরার পাহাড়ি জনপদে কান পাতলে শোনা যায়৷ শুক্রবার প্রদ্যুত তিপ্রা-র রাজনৈতিক আত্মপ্রকাশের সাথে এডিসি নির্বাচনের লক্ষ্যে বৃহত্তর মঞ্চ গঠনের ডাক দিয়েছেন৷ জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল এক ছাদের তলায় আসুক, চাইছেন তিনি৷ আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিপ্রা এক সপ্তাহ অপেক্ষায় থাকবেঊ জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলি একত্রিত হোক, তিপ্রা সেই লক্ষ্য স্থির করেছে৷ তাঁর কথায়, এডিসি নির্বাচনে লড়াইয়ের প্রশ্ণে সমস্ত জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল একত্রিত হওয়া উচিত৷ তিপ্রা-র সাথে জোট বাঁধা খুবই জরুরি৷ সে মোতাবেক কিছুটা সময় তাদের জন্য অপেক্ষা করব৷ কেউ না আসলে তিপ্রা একাই এডিসি নির্বাচনের লড়াইয়ে নামবে, জোর গলায় বলেন তিনি৷


এদিন তিনি জানান, দলীয় অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনও নির্দিষ্ট জাতির বিরুদ্ধে লড়াই করবে না তিপ্রা৷ তবে, স্বশাসিত জেলা পরিষদের বৃহত্তর স্বার্থে সবর্োচ্চ দিয়ে সংগ্রাম করব আমরা, বলেন তিনি৷ প্রদ্যুতের দাবি, তিপ্রা ইতিমধ্যে আইপিএফটি, আইপিএফটি-তিপ্রাহা, আইএনপিটি, টিএসপি এবং টিপিএফ এবং অন্যান্যদের সাথে জোট গঠন নিয়ে আলোচনা করেছে৷ সাথে তিনি যোগ করেন, কোনও জাতীয় রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক অনুদান নেবে না তিপ্রা, জোরের সঙ্গে বলেন তিনি৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top