News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠমো গড়ে তোলার উপর সরকার অগ্রাধিকার দিয়েছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠমো গড়ে তোলার উপর সরকার অগ্রাধিকার দিয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ জোলাইবাড়ি ব্লকের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ এই এলাকায় পর্যটন শিল্পের বিকাশেও সরকার উদ্যোগ নিয়েছে৷ আজ দেবদারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ এদিন মুখ্যমন্ত্রী কোয়াইফাং নারদ পাড়ার প্রাকৃতিক জলাশয়টি পরিদর্শন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নারদ পাড়ার এই প্রাকৃতি জলাশয়কে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার৷ রাজ্যের সার্বিক বিকাশে সরকার যে সমস্ত কর্মসূচি নিয়েছে তার সুুফল জোলাইবাড়ি ব্লকের মানুষও পাবেন৷ উল্লেখ্য, ১০ শয্যা বিশিষ্ট দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ টাকা৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জোলাইবাড়ি এলাকা একটি সমৃদ্ধ কৃষি অঞ্চল৷ এই অঞ্চলের কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সূযোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, জোলাইবাড়ি ব্লক এলাকার সার্বিক বিকাশে সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে ৩৯৪ কোটি টাকার প্রকল্প রূপায়ণ করছে৷ অটল জলধারা প্রকল্পে ২০২২ সালের মধ্যে ব্লকের প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ দেওয়া হবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে ব্যয় হবে ৭৮ কোটি ২০ লক্ষ ১৩ হাজার টাকা৷ রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠমো গড়ে তোলার উপরও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ আয়ুমান ভারত প্রকল্পের সুুবিধা যাতে মানুষ পেতে পারে তারজন্য স্বাস্থ্য দপ্তর প্রয়াস নিয়েছে৷ সৌভাগ্য যোজনায় জোলাইবাড়ি ব্লকে ১,৯৯০ জন সুুবিধাভোগীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজীব পাটারী নামে এক সুুবিধাভোগীর হাতে আয়ুমান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ই-কার্ড তুলে দেন৷


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক শংকর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, প্রধান সচিব জে কে সিনহা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নমঃ প্রমুখ৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top