News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও পালিত ক্যান্সার দিবস
Image

রাজ্যেও পালিত ক্যান্সার দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ ৪ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস৷ রাজ্যেও ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতা মূলক রেলি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অটল বিহারি বাজপেয়ি ক্যান্সার রিজিওনাল হাসপাতাল, জাতীয় স্বাস্থ্য মিশন, এসোসিয়েশন অফ ফিজিওথেরাপি এবং টিপস এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷


সচেতনতামূলক রেলি বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে অভয়নগর পথ ধরে অটল বিহারি বাজপেয়ি রিজিওনাল ক্যান্সার হাসপাতালের সামনে গিয়ে সমবেত হয়৷ রেলিতে অংশ নিয়ে অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের ডাক্তার গৌতম মজুমদার বলেন, ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্যই এই আয়োজন করা হয়েছে৷


তিনি বলেন একটা সময় ছিল যখন রাজ্যে ক্যান্সারের চিকিৎসা করার মতো উপযুক্ত পরিকাঠামোর ছিল না৷ বর্তমানে রাজ্যের ক্যান্সার হাসপাতালে চিকিৎসার যাবতীয় পরিকাঠামো রয়েছে৷ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top