News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে নির্যাতিতা মহিলা থানার দ্বারস্থ
Image

বিশালগড়ে নির্যাতিতা মহিলা থানার দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ বিশালগড় এর গোকুলনগর এলাকায় স্বামীর অত্যাচারের অতিষ্ঠ হয়ে এক গৃহবধূ হত্যার আসামির বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করেছেন৷ নির্যাতিত গৃহবধূ নাম রূপা দেববর্মা৷ তার স্বামীর নাম অজিত দেববর্মা৷ তাদের দু মাস বয়সের একটি শিশু সন্তান রয়েছে৷ জানা গেছে বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূকে তার স্বামী নির্যাতন শুরু করেন৷

শিশু সন্তান জন্ম হওয়ার পর থেকে গৃহবধূর ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে৷ গৃহবধূর বাপের বাড়ি পার্শবর্তী এলাকাতেই৷ তোমার রুপার ওপর স্বামী নির্যাতন চালাচ্ছে খবর পেয়ে রুপার মা তার বাড়িতে গেলে জামাতা অযোধ্যা জামাতা শাশুড়ির চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নির্যাতিতা গৃহবধূ শেষ পর্যন্ত শেষপর্যন্ত বিশালগড় মহিলা থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷ বিশালগড় মহিলা থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top