News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড ভেকসিন মজুত রাখার ফ্রিজ দিল গেইল
Image

কোভিড ভেকসিন মজুত রাখার ফ্রিজ দিল গেইল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ গেইল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আগরতলা মিউনিসিপাল কপর্োরেশনের হেলথ মিশন ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সোয়াল এর হাতে তুলে দেওয়া হয়েছে কোভিদ ভ্যাকসিন মজুদ রাখার জন্য ফ্রিজ৷ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এইসব ফ্রিজ তুলে দেওয়া হয়৷
গেইল ইন্ডিয়া লিমিটেড রাজ্যের জনগণের পাশে দাঁড়ানোর নজির হিসেবে আগরতলা মিউনিসিপাল কপর্োরেশনের হেলথ মিশন ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ জয়সোয়াল এর হাতে তুলে দেওয়া হয়েছে বেশ কিছু সংখ্যক প্লিজ৷ করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন প্রদানের জন্য ভ্যাকসিন মজুদ রাখার জন্যই এসব ফ্রিজ প্রদান করা হয়েছে৷ গেইল ইন্ডিয়া লিমিটেডের আগরতলা অফিসের অফিসার ইনচার্জ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দেবর্মা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷


তিনি বলেন গেইল ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরায় গ্যাস পাইপ লাইনের কাজ করে চলেছে৷ এখানে গেইল ইন্ডিয়া লিমিটেড ভালো ব্যবসা করছে৷ সে কারণেই স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে এল ইন্ডিয়া লিমিটেড৷ সিআরসি প্রজেক্ট এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷করোনাভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন মজুদ রাখার স্বার্থে ৩৭ দশমিক ০৬ লক্ষ টাকা ব্যয়ে এইসব ফ্রিজ প্রদান করা হয়েছে৷


গেইল ইন্ডিয়া লিমিটেড এর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দেববর্মা আরো জানান শুধু ফ্রিজ প্রদান নয়, রাজ্যের জন্য আরও বেশকিছু প্রকল্পে অর্থ ব্যয় করেছে গেইল ইন্ডিয়া লিমিটেড৷ দিব্যাঙ্গ দের জন্য সাড়ে ২৩ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে গত অক্টোবর মাসে৷ এই প্রকল্পের প্রাপকদের জন্য চলন সামগ্রী বিতরণ করা হয়েছে৷
শুধু তাই নয়, সিপাহীজলা জেলায় ৬টি-টয়লেট নির্মাণের জন্য ১২ লক্ষ টাকা এবং পশ্চিম জেলায় টয়লেটের জন্য ১০লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷ গেইল ইন্ডিয়া লিমিটেড ব্যবসা করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top