News Flash

  • Home
  • Uncategorized
  • জিরানীয়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
Image

জিরানীয়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ জিরানিয়া এলাকাতে ইট বোঝাই লরির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির নাম নন্দনকুমার৷ সে ইটভাটা শ্রমিক এর সন্তান৷ বাড়ি বিহারে৷ শিশুটির বাবা ইটভাটায় কাজ করতো৷


ইটভাটা থেকে ইট নিয়ে যাবার সময় লরির ধাক্কায় ছিটকে পড়ে ইটভাটার শ্রমিক এর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়৷ দুর্ঘটনার পর ইটভাটা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ লরি চালককে আটক করে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেন৷ তাতে গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়েছ৷ আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top