News Flash

  • Home
  • Uncategorized
  • গণতন্ত্র সূচকে দু’ধাপ নেমে ৫৩ নম্বর স্থানে ভারত
Image

গণতন্ত্র সূচকে দু’ধাপ নেমে ৫৩ নম্বর স্থানে ভারত

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি(হি.স.): গণতন্ত্র সূচকে দু’ধাপ নামল ভারত । ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সমীক্ষায় বিশ্ব গণতন্ত্র সূচকে আরও দু’ধাপ নামল ভারত। তালিকায় ভারতের নাম ৫১ থেকে নেমে ৫৩ নম্বর স্থানে চলে গিয়েছে। অভিযোগ, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আর তাই গণতন্ত্র সূচকে ভারতের এই পতন। যদিও প্রতিবেশী দেশগুলোর তুলনায় কিছুটা হলেও ভাল জায়গায় রয়েছে ভারত।


২০০৬ সালে প্রথমবার গণতন্ত্র সূচকের রিপোর্ট তৈরি করেছিল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। কিন্তু গত কয়েকবছরে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে ভারতের স্কোর। ১৬৭ দেশের মধ্যে ২০১৯ সালে ভারতের স্কোর ছিল ৬.৯। ২০২০ সালেই সেটা কমে দাঁড়িয়েছে ৬.৬১। এর আগে ২০১৪ সালে কিন্তু এই সূচকে ভারতের স্কোর ছিল ৭.৯২। সেসময় ভারত ছিল ২৭ নম্বর স্থানে। কিন্তু গত ছ’বছরে ক্রমতালিকায় নামতে নামতে ৫৩ নম্বর স্থানে চলে এসেছে ভারত।


এবারের রিপোর্টে সবচেয়ে উপরে রয়েছে নরওয়ের নাম। এরপর প্রথম পাঁচে রয়েছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড এবং কানাডার নাম। মোট ১৬৭ দেশকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২৩টি দেশে পূর্ণ গণতন্ত্র রয়েছে। ৫২টি দেশে রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র। ৩৫টি দেশের শাসনব্যবস্থা গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে এবং ৫৭টি দেশে বজায় রয়েছে পুরোপুরি একনায়কতন্ত্র। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুযায়ী, ভারতে রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র। আমেরিকা, ফ্রান্স, বেলজিয়াম এবং ব্রাজিলেও নাকি প্রশাসন একইরকম। এমনটাও জানানো হয়েছে তাতে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top