News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেটার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ
Image

গ্রেটার বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি(হি.স.): ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। পরিবেশ আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ গ্রেটা মঙ্গলবার রাতে একটি টুইট করে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। পরে আরও একটি টুইট করেছিলেন তিনি। এবার সেই জোড়া টুইটের কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।


আড়াই মাস ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। সমর্থন জানিয়ে টুইট করেন মার্কিন পপস্টার রিহানা। তার পর সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার রাতে থুনবার্গ টুইটারে একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেন। কৃষকদের প্রতিবাদস্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা লেখা হয়েছে সেখানে। সেই লিঙ্ক শেয়ার করে থুনবার্গ লেখেন, ‘ভারতে কৃষকদের প্রতিবাদের পাশে রয়েছি।’ এর পর তিনি কৃষকদের সাহায্যের জন্য একটি টুলকিটের লিঙ্কও পোস্ট করেন। এবার এই কারণেই এফআইআর এই পরিবেশ আন্দোলনকর্মীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দু’টি ধারা দায়ের হল মামলা।  ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্ম, জাতির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদে প্ররোচনা), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় থুনবার্গের নামে এফআইআর দায়ের হল। দিল্লি পুলিশের সাইবার সেল তদন্ত করছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top