News Flash

  • Home
  • Uncategorized
  • হাসিনার কনভয়ে হামলার ঘটনায় প্রাক্তন সাংসদ সহ ৫০ জনের জেল
Image

হাসিনার কনভয়ে হামলার ঘটনায় প্রাক্তন সাংসদ সহ ৫০ জনের জেল

ঢাকা, ৪ ফেব্রুয়ারি(হি.স.) :বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার কনভয়ে হামলার ঘটনায় বিএনপির প্রাক্তন সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অন্য ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে চার বছর। দীর্ঘ ১৮ বছর আগের  ঘটনায়   বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এই রায় দিয়েছেন। এই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৬ জন আসামী অবশ্য পলাতক রয়েছে।

২০০২ সালের ৩০ অগস্ট সাতক্ষীরায় একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরায় ফিরছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী তথা আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা। কলারোয়ায় তাঁর গাড়ির কনভয় পৌঁছতেই রাস্তার উপরে একটি বাস আড়াআড়ি দাঁড় করিয়ে দিয়ে পথ রোধ করা হয়। জটলার মধ্যে আচমকাই শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে হামলাকারীরা ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। হামলার ঘটনায় বরাতজোরে শেখ হাসিনা রক্ষা পেলেও তাঁর সফরসঙ্গী অনেকে গুরুতর জখম হন।

ঘটনার দু’দিন বাদে ২ সেপ্টেম্বর কলারোয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই আবেদনে তিনি অভিযোগ করেন, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি ও তৎকালীন সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশেই বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা শেখ হাসিনার উপরে ওই হামলা চালিয়েছিলেন।   ২০১৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্টের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গণ্য হয়। মামলার তদন্তকারী আধিকারিক শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৭ জানুয়ারি দু’পক্ষের সওয়াল জবাব শেষে ৩৪ জন আসামীর জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক হুমায়ূন কবীর।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top