News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল শিমলা, তুষারপাতে উল্লসিত পর্যটকরা

শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল শিমলা, তুষারপাতে উল্লসিত পর্যটকরা

শিমলা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল প্রদেশের রাজধানী শিমলা। শিমলা ছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হয়েছে মানালি, কালপা এবং কিলংয়ে। ২০২১ সালের প্রথম তুষারপাতে উল্লসিত পর্যটকরা। সকাল থেকে শুরু হওয়া তুষারপাতের জেরে শিমলা এবং সন্নিহিত বিভিন্ন স্থানে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে, কোথাও কোথাও বিদ্যুৎ নেই। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোঠিতে ১৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে, খিরকি এবং কুফরিতে ১০ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। মানালিতে ৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

শিমলার এএসপি প্রবীর ঠাকুর জানিয়েছেন, রোহরু, চোপাল এবং নারকান্ডা-সহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। বরফ সরিয়ে রাস্তায় যানবাহন চলাচলের কাজ দ্রুততার সঙ্গে চলছে। তুষারপাতের পরই ঠাণ্ডা অনেকটাই বেড়েছে। প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে পড়েন পর্যটকরা। হিমাচল প্রদেশ ছাড়াও এদিন উত্তরাখণ্ডের উত্তরকাশিতেও তুষারপাত হয়েছে। বরফে ঢেকে যায় ঘর-বাড়ি, গাছ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top