News Flash

Image

আশ্রম চৌমুহনীতে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ আগরতলা শহরের আশ্রম চৌমুহনি পুলিশ নাকা পয়েন্ট সংলগ্ণ এলাকার একটি দোকানে মঙ্গলবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরেরা প্রবীর সাহার দোকানের পেছনের দিকের দরজার তালা ভেঙে অন্তত ত্রিশ হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে৷ পুলিশ নাকা পয়েন্ট সংলগ্ণ এলাকায় কিভাবে এই চুরির ঘটনা ঘটেছে তানিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

দোকান মালিক প্রবীর সাহা জানান, রাত একটা নাগাদ তিনি দোকান বন্ধ করে ঘরে যান৷ সকালে ঘুম থেকে উঠে তিনি লক্ষ্য করেন দোকানের পেছনের দরজার তালা ভেঙে জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা৷ পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ণ উঠেছে স্থানীয় জনমনে৷ এব্যাপারে পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top