News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী শিবিরের ১১ জন নাবালিকা উদ্ধার আগরতলায় পুলিশের জালে আটক দালাল
Image

ব্রু শরণার্থী শিবিরের ১১ জন নাবালিকা উদ্ধার আগরতলায় পুলিশের জালে আটক দালাল

আগরতলা, ৩ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ কাজের সন্ধানে আগরতলায় এসে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীদের হাতে ধরা পড়েছে ১১ নাবালিকা৷ তারা সকলেই কাঞ্চনপুর ব্রু শরণার্থী শিবিরের বাসিন্দা৷ এক ব্যক্তি তাদের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগরতলায় এনেছিলেন৷ পুলিশ তাকেও আটক করেছে৷ ইতিমধ্যে তিন নাবালিকাকে কাজের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ তাদের মধ্যে দুজনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে৷


চাইল্ড লাইনের কাউন্সিলর অলিভিয়া নাহা বলেন, আজ চন্দ্রপুর আইএসবিটি-তে কয়েকজন নাবালিকাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ আমাদের খবর দেন৷ তাঁরা পূর্ব আগরতলা থানায়ও খবর দিয়েছিলেন৷ সেই খবরের ভিত্তিতে আইএসবিটি-তে গিয়ে ১১ জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷ তাদের এখন আশ্রয় কেন্দ্রে রাখা হবে৷ একইসাথে তাদের অভিভাবকদের সাথেও যোগাযোগ করা হবে৷

চাইল্ড লাইনের সদস্যা সংগীতা বারুরি বলেন, কাঞ্চনপুর ব্রু শরণার্থী শিবিরের বাসিন্দা ১০ জন নাবালিকাকে উদ্ধারের পর তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ তাদেরকে আগরতলায় এনেছেন যিনি সেই ব্যক্তিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে৷ তিনি বলেন, একজন মান্দাই এবং দুজন নন্দননগরে কাজে লাগানো হয়েছে৷ তাদের মধ্যে মান্দাইয়ের নাবালিকাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি৷৷ তার দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top