News Flash

  • Home
  • Uncategorized
  • ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে দুই, ৪ জনের বিরুদ্ধে এফআইআর
Image

ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে দুই, ৪ জনের বিরুদ্ধে এফআইআর

থানে (মহারাষ্ট্র), ২ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই। গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে ৪ জনের বিরুদ্ধে। সোমবার রাতে নারপোলি থানায় ৪ জনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ (২), ৩৩৭, ৩৩৮, ৪২৭ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে মানকোলি নাকার কাছে ভিওয়ান্ডির হরিহর কম্পাউন্ডে অবস্থিত একটি একতলা গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সোমবারই মৃত্যু হয়েছিল গোডাউনের একজন রক্ষীর। মঙ্গলবার সকালের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। আহত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতেই গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন গোডাউনের মালিক সূর্যকান্ত পাটিল, রামচন্দ্র পাটিল এবং মহানন্দ পাটিল। যে কোম্পানি ওই গোডাউন তৈরী করেছিল সেই কোম্পানির একজনের নামেও এফআইআর দায়ের করা হয়েছে। যদিও, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top