News Flash

  • Home
  • Uncategorized
  • এসএসকেএম হাসপাতালে মৃত্যু যুবকের, গাফিলতি নিয়ে ক্ষুব্ধ পরিবার
Image

এসএসকেএম হাসপাতালে মৃত্যু যুবকের, গাফিলতি নিয়ে ক্ষুব্ধ পরিবার

কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.): বহু হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল দুর্ঘটনায় আহত শিলিগুড়ির বাসিন্দা এক যুবককে, শেষমেশ ভর্তি করা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। কিন্তু, বাঁচানো সম্ভব হল না ওই যুবককে, মঙ্গলবার সকালে যুবকের মৃত্যু হয়েছে। এই মৃত্যু নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। চিকিৎসায় গাফিলতি নিয়ে সর্ব হয়েছে পরিবার। গত ২২ জানুয়ারি শিলিগুড়ির বাসিন্দা রতনচন্দ্র শীল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রথমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন রতন। 

গত ২৫ জানুয়ারি তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। ২৬ জানুয়ারি তাঁকে কলকাতায় নিয়ে আসে পরিবার। মৃতের পরিবার দাবি করেছে, তারপর এসএসকেএম, আরজি কর, এনআরএস ঘুরে ২৭ জানুয়ারি ভর্তি করা হয় সেই এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার সকালে ওই যুবকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ভর্তি করা হলেও তাঁর সঠিক চিকিত্‍সা হয়নি। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তাঁরা। এ নিয়ে এখনও এসএসকেএম হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top