News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের এবারের বাজেট দিশাহীন কোন নতুনত্ব নেই : মানিক দে
Image

কেন্দ্রের এবারের বাজেট দিশাহীন কোন নতুনত্ব নেই : মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ বরাবরের মতোই এই বাজেট দিশাহীন৷ বাজেটে কোনো নতুনত্ব নেই৷ ধনী ও গরিবের মধ্যে আরো পার্থক্য বাড়বে৷ আমজনতার জন্য কোনো কথা নেই এই বাজেটে৷ কর্পোরেট, পুঁজিপতিদের স্বার্থেই এই বাজেট৷ বেসরকারিকরণের রাস্তা পাকা করা হলো৷ আগরতলায় সিটু রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এইভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিআইটিইউর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে৷


তিনি অভিযোগ করে বলেন, এই বাজেটের মধ্যে বিমায় নিরাপত্তা থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তীব্র দেখা দিয়েছে৷ চরম অর্থিক মন্দা থেকে দেশবাসীকে বাঁচানোর কোনো রাস্তা নেই বলে তিনি সংশয় প্রকাশ করেন৷ তিনি বলেন, দেশবাসীর জন্য বিশেষ করে কোভিড পরিস্থিতিতে যে সংকটে পরেছেন সাধারণ মানুষ ওইসব মানুষদের অর্থনৈতিক ভাবে সাহায্য করার জন্য বাজেটে কোন বক্তব্য নেই৷
প্রসঙ্গত, আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বাজেট ইস্যুতে এবং একই সাথে বিদ্যুৎ বিল বাতিল দাবিতে কর্মসূচি সংগঠিত করবে সিটু৷ অবশ্য ৩ ফেব্রুয়ারি গোটা দেশের সাথে রাজ্যেও সিটু কর্মসূচি পালন করবে৷ আগরতলায় প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করা হবে৷ সেদিন বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে দেশের অন্যান্য জায়গায় বিদ্যুৎ ব্যবস্থাপনার সাথে যুক্ত শ্রমিক, কর্মচারী, ইঞ্জিনিয়াররা ধর্মঘট আহ্বান করেছে৷ রাজ্যের ক্ষেত্রে সিটু প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করে সেই আন্দোলনকে সমর্থন করছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানান মানিক দে৷


মানিক দে জানান, কৃষিতে একটা সময় পিছিয়ে পড়েছিলো দেশ৷তার সাথে বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত করা হয়েছে৷ আর এই বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে কৃষিতেও বিপ্লব এসেছিলো৷ সেচ ব্যবস্থা সহ অনান্য ক্ষেত্রে বিদ্যুতের সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহারের ফলে যে উন্নতি হয়েছে এদিন এই বিষয়গুলো তুলে ধরেছেন তিনি৷ মানিক দে’র দাবি, বিদ্যুৎ ক্ষেত্রে উন্নতি হয়েছে বলেই এই সময়ের মধ্যে কৃষি ব্যবস্থায় অগ্রগতি এসেছে৷


অন্যদিকে, সিটু সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেছেন, বিদ্যুৎ বিল ২০২০ কার্যকর হলে ভোক্তাদের প্রায় অধিক টাকা খরচ করতে হবে বিল মেটাতে গেলে৷ শুধু তাই নয়, বিদ্যুৎ বিল কিংবা খরচ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে যা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করবে৷ মানুষের স্বার্থের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শংকর প্রসাদ দত্ত জানান৷ ৩ ফেব্রুয়ারি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হবে রাজ্যে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top