News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাট-অনুষ্কা মেয়ের নাম রাখলেন ‘ভামিকা’, প্রকাশ্যে প্রথম ছবি
Image

বিরাট-অনুষ্কা মেয়ের নাম রাখলেন ‘ভামিকা’, প্রকাশ্যে প্রথম ছবি

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): মেয়ের জন্মের ঠিক ২১ দিন পর সন্তানের নাম ও প্রথম ছবি প্রকাশ্যে আনলেন বিরাট কোহলি অনুষ্কা শর্মা। বিরাট ও অনুষ্কা মেয়ের নাম রেখেছেন ‘ভামিকা’। মা-বাবা দু’জনের নামের সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে এই নাম তা স্পষ্ট। নামের আদ্যক্ষরটি ‘ভি’ বিরাটের নাম থেকে, অন্যদিকে শেষের অক্ষর দু’টি ‘কা’  অনুষ্কার নাম থেকে নেওয়া হয়েছে। বেশ অপরিচিত নামই মেয়ের জন্য বেছে নিয়েছেন তারকা দম্পতি।

ভামিকা নামের অর্থ কী?

হিন্দু ধর্ম অনুসারে ভামিকা নামের অর্থ হল মা দুর্গা। অর্থাত্ দেবী দুর্গার নামেই মেয়ের নাম রেখেছেন বিরাট ও অনুষ্কা।

সোমবার মেয়ের প্রথম ছবি ও নাম টুইটারে শেয়ার করে অনুষ্কা লেখেন, ‘আমরা একসঙ্গে ভালোবাসা, অস্তিত্ব আর কৃতজ্ঞতা নিয়ে বেঁচেছি, তবে আমাদের জীবনের সম্পূর্ণ নতুন অর্থ খুঁজে দিয়েছে এই খুদে- ভামিকা। হাসি,কান্না, চিন্তা, আনন্দ- প্রত্যেকটা আবেগের অভিজ্ঞতা মিশে রয়েছে কয়েক মুহূর্তের মধ্যে! ঘুম নেই কিন্তু হৃদয় ভালোবাসায় ভরপুর। তোমাদের সকলকে ধন্যবাদ ভালোবাসা, প্রার্থনা এবং শুভ কামনার জন্য’।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top