News Flash

  • Home
  • Uncategorized
  • প্রায় পনের লক্ষ টাকার ইয়াবা সহ আটক পাথারকান্দির যুবকের ঠাঁই ধর্মনগর জেলে
Image

প্রায় পনের লক্ষ টাকার ইয়াবা সহ আটক পাথারকান্দির যুবকের ঠাঁই ধর্মনগর জেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ অবশেষে উত্তর ত্রিপুরার সদর ধর্মনগরের জেলা কারাগারে পাঠানো হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার নেশার ট্যাবলেট ইয়াবা সহ গ্রেফতার পাথারকান্দির ড্রাগস পাচারকারী রুফুল আহমেদকে৷


প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে চুরাইবাড়ি থানার পুলিশ বাহিনী প্রেমতলা বাজার সংলগ্ণ উত্তর ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল৷ ওই অভিযানে প্রায় পনেরো লক্ষ টাকা মূল্যের তিন হাজার ইয়াবা ট্যারবলেট সহ এক নেশাদ্রব্য পাচারকারীকে আটক করা হয়৷ ধর্মনগর থানার ওসি জয়ন্ত দাস এই খবর দিয়ে জানান, ধৃত নেশা কারবারি বছর ২৫-এর রুফুল আহমেদের বাড়ি পাথারকান্দি (অসমের করিমগঞ্জ জেলা) থানার অন্তর্গত টিলাবাড়ি গ্রামে৷ তার বাবার নাম ময়নুল হক৷


ওসি জানান, জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত রুফুল আহমেদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আজ তাকে ধর্মনগরের সিজিএম আদালতে পেশ করা হয়েছিল৷ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে৷ ওসি জয়ন্তবাবু আরও জানান, পুলিশের জেরায় ধৃত রুফুল ড্রাগস করবারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছে৷ তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশে অপারগতার কথা জানান তিনি৷

Releated Posts

বাঁশপুকুরে পুলিশের অভিযানে দেশি বন্দুক, এসকফ ও গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্ত

আগরতলা, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং…

ByByReshmi Debnath Jun 18, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top