News Flash

  • Home
  • Uncategorized
  • ফের গণবস্থানে বসার সিদ্ধান্ত নিল ১০৩২৩
Image

ফের গণবস্থানে বসার সিদ্ধান্ত নিল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ ১০,৩২৩ শিক্ষক- শিক্ষিকাদের সংগঠনের নেতা প্রণব দেব জানান, এই আন্দোলন থেমে থাকবে না৷ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আবারও পুলিশের কাছে ১ ফেব্রুয়ারি থেকে গনবস্থানের অনুমোদন চাওয়া হয়েছে৷ আর যদি অনুমোদন না দেওয়া হয় তাহলে শিক্ষক-শিক্ষিকারা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি৷


সেদিনের আন্দোলন ছিল শুধু শিক্ষক-শিক্ষিকাদের৷ তবে পুলিশের পোশাক পরানোর নেম প্লেট ছাড়া কিছু সমাজদ্রোহী শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে ঢিল ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করেছিল বলে জানান জে এম সি কমল দেব৷ আন্দোলন অব্যাহত থাকবে৷ আন্দোলন থেকে এক ইঞ্চি সরবেনা শিক্ষক-শিক্ষিকারা৷ তাই আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্যারাডাইস চৌমুহনীতে পুনরায় গনবস্থান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷


এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ সাংবাদিক সম্মেলন করে জানান ১০৩২৩ এর আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ভুল ব্যাখ্যা করেছেন৷ শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে একটা তথ্য বাদে বাকি সবটা মিথ্যা তথ্য তুলে ধরেন তিনি৷ সত্য তথ্যটা হলো সেদিন শিক্ষকরা আন্দোলন কোনরকম অস্থির পরিস্থিতির সৃষ্টি করেনি৷ বাকী সমস্ত তথ্য ছিল উনার সম্পূর্ণ মিথ্যা৷ শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল শিক্ষক-শিক্ষিকাদের৷ কারণ শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর সাথে সেদিন কথা বলতে গিয়েছিলেন৷ কিন্তু তাদের উপর আক্রমণ চালানো হয়েছে৷ গৌতম দাশ আরও জানান, এ ধরনের গণতান্ত্রিক আন্দোলনে পাশে আছে বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিরোধীদল সিপিএমের রাজ্য নেতৃত্ব৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top