News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের জন্য মজুত বিস্তর নেশা সামগ্রী সহ গ্রেপ্তার ছয়
Image

পাচারের জন্য মজুত বিস্তর নেশা সামগ্রী সহ গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ আগরতলা রেলস্টেশন সংলগ্ণ এলাকার একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ৷জানা যায় আমতলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন সংলগ্ণ এলাকার একটি বাড়িতে হানা দেয়৷ ওই বাড়িতে হানা দিয়ে তারা পাঁচটি বেগে শুকনো গাঁজা পান৷ ওই বাড়ির মালিকের কাছ থেকে পুলিশ জানতে পারে বিহারের কিছু লোকজন ওই বাড়িতে থাকতো৷ তারাই ব্যাগগুলি এখানে রেখেছে৷ আরএনএ করে তারা বিহারে চলে যাওয়ার কথা ছিল৷


সেই সূত্র ধরে আমতলী থানার পুলিশ সিভিল ড্রেসে রেলস্টেশন এলাকায় নজরদারি শুরু করে৷ সে অনুযায়ী রেলস্টেশন থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷জিজ্ঞাসাবাদে তারা গাজার বেগ রেলস্টেশন সংলগ্ণ একটি বাড়িতে রাখার কথা স্বীকার করে৷ সে অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হয়৷ উদ্ধার করা গাজার পরিমান ২১ কেজি ৮০০ গ্রাম৷ আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা৷ পুলিশ এ ব্যাপারে আটক ৬ যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে৷সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযান চালানোর ফলে পাচারকারীদের প্রয়াস ব্যক্ত হয়েছে৷

উল্লেখ্য রাজ্য থেকে গাজা রেলপথ সহ নানা কৌশলে বহির রাজ্যে প্রতিনিয়ত পাচার হচ্ছে৷ ত্রিপুরায় ব্যাপকহারে গাঁজার চাষ হয়৷ত্রিপুরার মাটিতে উৎপাদিত গাজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছে৷গাঁজা চাষ এবং গাজা বাজারজাত করা আইনত নিষিদ্ধ সত্ত্বেও একাংশের অতি মুনাফালোভী লোকজন অতি মুনাফার লোভে এই ধরনের ঝুঁকিপূর্ণ চাষ ও গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷ পুলিশ গত কয়েকমসে প্রচুর পরিমাণ গাজার ধবংস করে দিতে সক্ষম হয়েছে৷ গাঁজা পাচার বন্ধ করার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে৷আমতলী থানার পুলিশ ও আজ ভোর রাতে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার করে সাফল্যের নজির স্থাপন করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top