News Flash

  • Home
  • Uncategorized
  • আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে, দাবি কৈলাস চৌধুরীর

আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে, দাবি কৈলাস চৌধুরীর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): এক মাসেরও বেশি সময় ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকায় কৃষকদের আন্দোলন অব্যাহত। যদিও শনিবার কৃষক সংগঠনগুলি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে পুনরায় রাজি হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি বৈধতা দেওয়ার পথ থেকে পিছু সরে আসবে না কৃষকরা বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।


রবিবার কৃষক আন্দোলন নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরী জানিয়েছেন, শুধুমাত্র আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। কৃষকদের দৃষ্টিকোণ দিয়ে গোটা বিষয়টি দেখলে ২৯ ডিসেম্বরের বৈঠকে সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসবে। কিন্তু গোটা বিষয়কে যারা রাজনৈতিক পর্যায় নিয়ে যেতে চাইছে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে সমস্যার সমাধান হবে না।
উল্লেখ করা যেতে পারে কৃষক আন্দোলনের জেরে দিল্লি হরিয়ানা সীমান্ত কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top