গয়া, ১৮ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (আরএলএসপি)-র নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করায় অস্বস্তি বাড়ল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। কঙ্গনার বিরুদ্ধে বিহারের গয়ার সিভিল আদালতে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী শম্ভু প্রসাদের মাধ্যমে কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপেন্দ্র কুশওয়াহ। শুক্রবার আইনজীবী জানিয়েছেন, ‘কোনও নেতার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা আসলে অপরাধ। তাই আদালতের কাছে অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছি।’
এখন প্রশ্ন হল কী এমন মন্তব্য করেছিলেন কঙ্গনা, যে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হল। নিজের টুইটার হ্যান্ডেলে এরএলএসপি-র সভাপতি উপেন্দ্র কুশওয়াহর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছিলেন কঙ্গনা। কঙ্গনার টুইটের জেরে অপমানিত বোধ করেছিলেন এরএলএসপি-র সভাপতি, তাই মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, নিজের অভিনয়ের থেকে সোশ্যাল নেটওয়ার্কিং এখন বেশি সক্রিয় থাকেন কঙ্গনা। যে কোনও বিষয়েই টুইট করে নিজের মতামত পোষণ করেন তিনি।

উপেন্দ্র কুশওয়াহ সম্পর্কে বেফাঁস মন্তব্য! কঙ্গনার বিরুদ্ধে গয়ার আদালতে মামলা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















