News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মৃত্যু, ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার যোজনার মেয়াদ সমাপ্ত হচ্ছে ৩১ ডিসেম্বর
Image

করোনায় মৃত্যু, ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার যোজনার মেয়াদ সমাপ্ত হচ্ছে ৩১ ডিসেম্বর

আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.)৷৷ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার যোজনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে৷ এরই মধ্যে মৃতের পরিবারকে সংশ্লিষ্ট জেলাশাসকের মাধ্যমে আবেদন করতে হবে৷ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই তথ্য দিয়েছেন৷ তাঁর বক্তব্য, তিনটি ধাপে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়া হবে৷ তাতে, প্রথম দুই ধাপে তিন লক্ষ করে এবং অন্তিম ধাপে চার লক্ষ টাকা দেবে ত্রিপুরা সরকার৷


তাঁর কথায়, করোনায় আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে আর্থিক সহায়তা বাবদ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৬ লক্ষ টাকা এবং এসডিআরএফ তহবিল থেকে ৪ লক্ষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছে, এসডিআরএফ তহবিল থেকে কোনও অর্থ করোনায় আক্রান্ত হয়ে মৃতের পরিবারকে সহায়তা বাবদ দেওয়া যাবে না৷ তিনি বলেন, এই বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রের কাছে পুনরায় আর্জি পাঠানো হয়েছে৷ যদি মঞ্জুরি না মিলে তা-হলে রাজ্যের বাজেট থেকে ওই অর্থ বরাদ্দ করা হবে৷


তিনি জানান, ইতিমধ্যে ত্রিপুরার ৮ জেলাশাসকের কাছে ৩ কোটি ৮৪ লক্ষ টাকা পৌছে দেওয়া হয়েছে৷ করোনায় আক্রান্ত হয়ে মৃতের পরিবার আর্থিক সহায়তার জন্য জেলাশাসকের কাছে আবেদন করবে৷ তাঁর দাবি, ওই আবেদনের জেলাশাসক স্বাস্থ্য দফতরের কাছে মৃত্যুর কারণ জেনে নেবেন৷ স্বাস্থ্য দফতরের অনুমোদন মিললেই আর্থিক সহায়তা প্রদান করা হবে৷
শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তাঁরা আর্থিক সহায়তার জন্য আবেদন জানাতে পারবেন৷ সরকারি নির্দেশিকা মেনেই তাঁদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন জেলাশাসক৷ তিনি সাফ জানিয়েছেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত এই যোজনা চালু থাকবে৷ এর পর এই যোজনার মেয়াদ সমাপ্ত হয়ে যাবে৷ তাঁর কথায়, ইতিমধ্যে জেলাশাসকের কাছে আবেদন জমা পড়তে শুরু করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top