News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের পুরোপুরি উপেক্ষা করছে বিজেপি সরকার : অখিলেশ
Image

কৃষকদের পুরোপুরি উপেক্ষা করছে বিজেপি সরকার : অখিলেশ

লখনউ, ১১ ডিসেম্বর (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের মতে, কৃষকদের পুরোপুরি উপেক্ষা করছে বিজেপি সরকার। কৃষকদের দাবিদাওয়া নিয়ে আন্তরিকতা দেখাচ্ছে না সরকার, ফলে বিশ্বে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শুক্রবার টুইট করে অখিলেশ জানান, ‘কৃষকদের দাবিদাওয়া নিয়ে আন্তরিকতা দেখাচ্ছে না সরকার, পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে। বিশ্বব্যাপী যা প্রতিক্রিয়া আসছে, তাতে ভারতের গণতান্ত্রিক চিত্র ক্ষুণ্ন হচ্ছে। আমাদের অন্নদাতাদের শোষণ করা বন্ধ করা উচিত বিজেপি সরকারের।’


কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে শুরু থেকেই সমর্থ করেছে সমাজবাদী পার্টি। দেখতে দেখতে শুক্রবার ১৬ তম দিনে পড়েছে কৃষকদের আন্দোলন। কৃষকরা চাইছেন, সরকার বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করুক। সরকারও কৃষি আইন প্রত্যাহার না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top