News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে ভূমিকম্পের উপর মহড়া

বিশালগড়ে ভূমিকম্পের উপর মহড়া

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ ডিসেম্বর৷৷ সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড়ে একটি বেসরকারি বানিজ্যিক প্রতিষ্ঠানে ভুমিকম্পের উপর একটি মহড়া অনুষ্ঠিত করেন মহড়ায় অংশ নেন গোকুলনগর এনডিআরএফ, ফায়ার সার্ভিসের,পিডব্লিউ,সিএপিএফ,রেড ক্রস সোসাইটি এবং এনজিও দল৷. বিশালগড় মহকুমা শাসকের অফিসের সামনে থেকে এনডিআরএফ কর্মীরা ছুটে আসেন বিশালগড়ের বেসরকারি বানিজ্যিক প্রতিষ্ঠানের সামনে৷ এই মহড়ায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, ডিসিএম সুব্রত মজুমদার,বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা,বিএসএফ, টিএসআর,ডাক্তার,নার্স অন্যান্য অনেক এনজিও এর প্রতিনিধিরা৷

বৃহস্পতিবার এর মহড়াকে দেখার জন্য রাস্তার দুই দিকে প্রচুর লোক জমায়েত হয় ন সিপাহীজলা জেলা প্রশাসন এবং বিশালগড় মহকুমা প্রশাসনের সহযোগিতায় ভুমিকম্পের মহড় সম্পূর্ণ করেছে৷ গোকুলনগর এনডিআরএফ কর্মীরা বানিজ্যিক প্রতিষ্ঠান এর ত্রিতল থেকে যারা যারা আহত হয়েছে তাদেরকে খুব যত্ন সহকারে নামিয়ে আনেন ন রাস্তায় দুই ধারে প্রচুর লোকের সমাগম লক্ষ করা গেছে মহড়া দেখার জন্য ন এনডিআরএফ টিমের প্রথম ব্যাটেলিয়ন কমান্ডেন্ট সন্তোষ কুমার শিং বলেন, এই মহড়াগুলি উচ্চ মাত্রার একটি ভূমিকম্প সম্পর্কে স্টেকহোল্ডারদের মধ্যে সচেতনতা তৈরি করে৷ মক ড্রিলস প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুতি এবং আপডেট করার সুবিধা দেয় এবং আন্তঃ বিভাগীয় সমন্বয় বিকাশ করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top