News Flash

  • Home
  • Uncategorized
  • চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত জওয়ানদের সঙ্গে দশহরা উদযাপন করবেন রাজনাথ
Image

চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত জওয়ানদের সঙ্গে দশহরা উদযাপন করবেন রাজনাথ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.): চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দশহরা উদযাপন করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোতায়েনরত সেনা জওয়ানদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি সেখানে অস্ত্র পুজোও করবেন তিনি। ২৩-২৪ অক্টোবর সিকিমে গিয়ে চিন লাগোয়া সীমান্তে মোতায়েনরত জওয়ানদের উজ্জীবিত করবেন রাজনাথ সিং। সিকিমে রণকৌশল ভাবে গুরুত্বপূর্ণ সেতুর উদ্বোধন করবেন তিনি। গতবছর রাফাল যুদ্ধবিমান অধিগ্রহণের সময় ফ্রান্সে গিয়ে অস্ত্র পূজা করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

দশহরা উপলক্ষে অস্ত্র পুজোর রেওয়াজ এবং পরম্পরা গোটা ভারতে রয়েছে। সেই ধারা মেনেই অস্ত্র পুজো করবেন তিনি।চিন লাগোয়া সীমান্তবর্তী এলাকায় মোতায়েন থাকা সেনা জওয়ানদের অনুপ্রাণিত করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। উল্লেখ করা যেতে পারে পূর্ব লাদেখে চিনা আগ্রাসন রোধ করার জন্য বিপুল সৈন্যসমাবেশ ঘটিয়েছে ভারত।মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ একাধিক সমরাস্ত্র।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top