News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর ভারতের জন্য ত্রিপুরাকেও আত্মনির্ভরের উদ্যোগ নিয়েছে সরকার : উপমুখ্যমন্ত্রী
Image

আত্মনির্ভর ভারতের জন্য ত্রিপুরাকেও আত্মনির্ভরের উদ্যোগ নিয়েছে সরকার : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ অক্টোবর (হি.স.) : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ত্রিপুরাকেও আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার৷ সেই লক্ষ্যে রাজ্যের জনসাধারণকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি শহর ও গ্রামের উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে৷ এ জন্য জনগণকে সরকারের সাথী হয়ে প্রতিটি সরকারি পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে৷ আজ শনিবার কমলপুর মহকুমার হালাহালি কমিউনিটি হল-এ মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার উপর আয়োজিত মেগা সচেতনতা শিবিরের উদ্বোধন করে এ-কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


শিবিরে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, ছোট ছোট ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার জন্য এগিয়ে আসতে হবে৷ ট্রেড লাইসেন্সের মাধ্যমে সরকার গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদেরও নথিবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছে তাতে আগামীদিনে তাঁদের সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না৷ তাঁর কথায়, এ জন্য ট্রেড লাইসেন্স করার প্রক্রিয়াকেও সরলীকরণ করা হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত অভিযান যেভাবে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ঠিক তেমনি গ্রাম-স্বরাজ অভিযানকেও গণ-আন্দোলনে পরিণত করতে হবে৷ এরই অঙ্গ হিসেবে স্বনির্ভর যোজনাকেও সফল করে তুলতে হবে৷

এদিন তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ট্রেড লাইসেন্স থাকলে বিভিন্ন সুযোগ সুবিধা এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা সুবিধা পাবেন৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিমার আওতায় নিয়ে আসা হবে৷ বিমার প্রিমিয়াম বাবদ ১,০০০ টাকা দিয়ে সরকার সহায়তা করবে৷ উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা আরও বলেন, বিভিন্ন প্রকল্পে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হচ্ছে৷ তাই স্বনির্ভর যোজনায় সকলকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি৷
এদিন অনুষ্ঠানে ৮ জন ব্যবসায়ীর হাতে ট্রেড লাইসেন্স, ১২ জনকে বিমা যোজনার প্রিমিয়াম বাবদ ১,০০০ টাকার চেক দেওয়া হয়েছে৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে ১৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ঋণের অনুমোদনপত্র দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top