News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যান্টিবডি টেস্ট শুরু তিনটি ধাপে প্রাপ্ত রিপোর্ট অধ্যায়ন করবে রাজ্য সরকার
Image

অ্যান্টিবডি টেস্ট শুরু তিনটি ধাপে প্রাপ্ত রিপোর্ট অধ্যায়ন করবে রাজ্য সরকার

আগরতলা, ১৫ অক্টোবর (হি.স.)৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরায় মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা জানার লক্ষ্যে অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে৷ মূলত করোনা-র সাথে লড়াই করার ক্ষমতা কতটা রয়েছে, জানতে চাইছে রাজ্য সরকার৷ তিনটি ধাপে এই অ্যান্টিবডি টেস্ট করা হবে৷ প্রথম ধাপে আজ (বৃহস্পতিবার) থেকে তিন দিন সারা রাজ্য থেকে রক্তের নমুনা সংগ্রহ করে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷


এ-বিষয়ে স্টেট কোভিড ইনচার্জ ডা. দ্বীপকুমার দেববর্মা বলেন, নির্দিষ্ট ফর্মুলায় অ্যান্টিবডি টেস্টের তিনটি স্তর নির্ণয় করা হয়েছে৷ তাতে সাধারণ নাগরিক, সামনের সারির যোদ্ধা এবং করোনায় আক্রান্ত হয়ে ২৮ দিন যাঁরা অতিক্রান্ত করেছেন তাঁদের বাছাই করে অ্যান্টিবডি টেস্ট করা হবে৷ তাঁর কথায়, প্রথম ধাপে সারা ত্রিপুরায় ৩০টি ক্লাস্টারে ১৬০ জন করে ৪,৮০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷ এজিএমসি-তে এ সমস্ত নমুনার পরীক্ষা করে মানবদেহে অ্যান্টিবডির পরিমাণ মাপা হবে৷


তিনি জানান, ২০১১ জনগণনা মোতাবেক নির্দিষ্ট ফর্মুলা মেনে তিনটি স্তর নির্ণয় করা হয়েছে৷ সারা ত্রিপুরায় তার ভিত্তিতেই প্রথম ধাপে ৩০টি ক্লাস্টার বাছাই করা হয়েছে৷ তাঁর দাবি, নমুনা সংগ্রহেও নির্দিষ্ট পদ্ধতি মানা হচ্ছে৷ এ-ক্ষেত্রে ১৫ থেকে ১৭ অক্টোবর প্রতি ক্লাস্টারে করোনায় আক্রান্ত হননি এমন ১৬০ জন করে ৪,৮০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে৷
তিনি বলেন, দুগর্োৎসবের পর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে অ্যান্টিবডি টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে৷ ওই সময় সামনের সারির যোদ্ধা এবং তৃতীয় ধাপে করোনাষ আক্রান্ত হয়ে ২৮ দিন অতিক্রান্ত ষাঁরা করেছেন তাঁদের নমুনা সংগ্রহ করা হবে৷ তাঁর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের দেহে অ্যান্টিবডির পরিমাণ জেনে নেওয়া সম্ভব হবে৷ তার পর তিনটি ধাপে প্রাপ্ত রিপোর্ট নিয়ে অধ্যায়ন করে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ত্রিপুরা সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top