News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত মণিপুরের ডিজিপি, রয়েছেন হোম আইসোলেশনে
Image

করোনায় আক্রান্ত মণিপুরের ডিজিপি, রয়েছেন হোম আইসোলেশনে

ইমফল, ৯ অক্টোবর (হি.স.) : মণিপুরের ডিজিপি-ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। শুক্রবার নতুন করে মণিপুরে ১৯০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৬৭৯ জনে।

রাজ্যের ডিজিপি এলএম খাওতের নমুনা ইমফলে অবস্থিত জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে পরীক্ষা করা হয়েছিল। সেখানে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। জনৈক পুলিশ আধিকারিকের দাবি, ডিজিপি খাওতে এখন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর চিকিৎসায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশ্য, তিনি গত কিছুদিন যাবৎ বাড়ি থেকেই কাজ করছিলেন। কারণ তাঁর এক সহকর্মীর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল।

মণিপুরে বর্তমানে প্রায় ৬০০ করোনা আক্রান্ত হোম আইসোলেশনে রয়েছেন। সেখানেই তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে। মূলত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরামর্শ মেনেই হোম আইসোলেশনের প্রক্রিয়া চালু করেছে এন বীরেন সিংহ সরকার।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, মণিপুরে আরও তিনজন করোনাক্রান্তে মৃত্যু হয়েছে। তাতে রাজ্যে মোট করোনা-য় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩। ওই তিনজনই পুরুষ ছিলেন। তাঁরা করোনা আক্রান্ত হয়ে রিমস, জেএনআইএমএস এবং সিজা হাসপাতালে মারা গেছেন। এদিকে, নতুন করে চিহ্নিত ১৯০ জন করোনা আক্রান্তদের মধ্যে ১৮০ জন সাধারণ নাগরিক এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ১০ জন জওয়ান রয়েছেন। অন্যদিকে, নতুন করে ১১৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে ৯,৭১৯ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এবং বর্তমানে ২,৮৭৭ জন করোনা আক্রান্ত সক্রিয় রয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top