News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় ৩ ছিনতাইকারী, ৩ চোর গ্রেপ্তার
Image

পৃথক জায়গায় ৩ ছিনতাইকারী, ৩ চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ৮ অক্টোবর৷৷ এয়ারপোর্ট থানা এলাকার লক্ষীলুঙ্গা চা-বাগানে সোনার চেইন এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷উল্লেখ্য গত ২৭ সেপ্ঢেম্বর লক্ষীলুঙ্গা চা বাগান এলাকায় বাইকে করে এসে এক মহিলার গলা থেকে সোনার চেইন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গিয়েছিল ছিনতাইকারীরা৷


এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল৷ পুলিশ ঘটনার তদন্ত গ্রামের তিন জনকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ এই চক্রের আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ আশঙ্কা করেছে৷আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ এদিকে তিন ছিনতাইকারী কে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়৷


রাজধানী আগরতলা পশ্চিম থানার পুলিশ রাজনগর এলাকা থেকে দুই অখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷ আটক দুই অক্ষরের নাম শংকর সরকার এবং বিমল দাস৷গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর এলাকা থেকে পশ্চিম থানার পুলিশ তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে৷এ বিষয়ে তথ্য দিতে গিয়ে পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার জানান সরকার এবং বিমল দাস নামে বিখ্যাত বাইক চোর রাজনগর এলাকায় গতকাল রাতে অবস্থান করছে বলে খবর পায় পশ্চিম থানার পুলিশ৷সেই খবরের ভিত্তিতে পুলিশ রাজনগর এলাকায় তল্লাশি চালিয়ে তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ পশ্চিম থানার ওসি আরো জানান তাদের বিরুদ্ধে পশ্চিম থানা সহ অন্যান্য থানাগুলোতে তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে৷ এই চক্রের আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেও জানিয়েছেন পশ্চিম থানার পুলিশ৷


ধৃত দুই কুখ্যাত চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরও বেশ কয়েকজনের নাম এবং অর্ডার তথ্যাদি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার৷উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় বাইক চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে পুলিশ নড়েচড়ে বসেছে৷শারদ উৎসবের প্রাক্কালে চুরির ঘটনা আরো বাড়তে পারে আশঙ্কা করে পশ্চিম থানা সহ রাজধানী শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন৷


সংবাদে প্রকাশ গকুলনগর সুকান্ত কলোনি এলাকার টিএসআর জওয়ান সানন্দ দেবনাথ এর বাড়িতে গভীর রাতে চুরি করতে এসে এলাকার কিছু পাহারারত যুবকের হাতে ধরা পড়ে এক কুখ্যাত চোর৷ উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই বিশালগড় মহুকুমার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বেড়ে চলছে তাই কিছু কিছু এলাকায় যুবকরা মিলে রাত্রিবেলা পাহারা দেওয়া শুরু করে৷ এবং গতকাল গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ণ সুকান্ত কলোনি এলাকায় জনৈক টিএসআর জাওয়ান এর বাড়িতে চুরি করতে এসে ঘরের জানালা ভাঙ্গার চেষ্টা করলে ঘরের মালিক বলে চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকায় পাহারারত যুবকরা ব্যারিকেড তৈরি করে কুখ্যাত চোরকে আটক করে এবং উত্তম-মধ্যম দিয়ে বিশালগড় থানায় তুলে দেয়৷ জানা যায় সেই কুখ্যাত চোরের নাম কিশোর সরকার৷ বাড়ি ক্যাম্পের বাজার এলাকায়৷বয়স আনুমানিক ৩০৷ আরো জানা যায় কিশোর সরকার গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ণ বিশ্বজিৎ সরকারের বাড়িতে ভাড়া থাকে৷ এলাকাবাসীর অভিযোগ এই চুরি কাণ্ডে বাড়ির মালিক বিশ্বজিৎ সরকার জড়িত থাকতে পারে৷ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে অন্য কোন নাম বেরিয়ে আসে কিনা৷ সেদিকেই তাকিয়ে রয়েছে গকুল নগর এলাকার জনসাধারণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top