News Flash

  • Home
  • Uncategorized
  • স্থায়ী সমাধানে ইতিবাচক মুখ্যমন্ত্রী সন্তুষ্ট ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা
Image

স্থায়ী সমাধানে ইতিবাচক মুখ্যমন্ত্রী সন্তুষ্ট ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ স্থায়ী সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে খুবই সন্তুষ্ট চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁদের সমস্ত সমস্যা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে শুনেছেন এবং আগামী মাস-দুয়েকের মধ্যে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন৷ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাও যথেষ্ট আশাবাদী, রাজ্য সরকার তাঁদের বাঁচাবে৷


প্রসঙ্গত, ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে সম্প্রতি আগরতলা উত্তাল হয়ে উঠেছিল৷ তাঁদের তিনটি সংগঠন ওই আন্দোলনে নেমেছে৷ মূলত, স্থায়ী সমাধানের দাবিতেও আন্দোলন করছেন চাকরিচ্যুত শিক্ষকরা৷ ত্রিপুরা সরকার তাদের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিযুক্তিতে উদ্যোগ নিয়েছে৷ তাতে কোনও চাকরিচ্যুত শিক্ষক চাকরি না পেলে তাকে আউটসোর্সিঙের মাধ্যমে নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ এখানেই তীব্র আপত্তি চাকরিচ্যুত শিক্ষকদের৷ সাধারণ বেকারদের সাথে তাঁদের চাকরির যোগ্যতা নির্ণয়ে পরীক্ষায় বসা এবং আউটসোর্সিঙের মাধ্যমে চাকরির বদলে স্থায়ী সমাধান চাইছেন তাঁরা৷


আজ মুখ্যমন্ত্রীর কাছেও তাঁরা ওই সমস্ত বিষয় সবিস্তারে তুলে ধরেছেন৷ বিকল্প পথে তাঁদের স্থায়ী সমাধান সম্ভব সে-বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীও তাঁদের সমস্ত বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সমাধানের আশ্বাস দিয়েছেন৷ এ-বিষয়ে বিজয়কৃষ্ণ পাল বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের একত্রে চাকরি প্রদানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে৷ তাছাড়া সাধারণ বেকারদের সাথে চাকরির প্রতিযোগিতায় না নেমে বিকল্প পথে স্থায়ী সমাধানের প্রস্তাব রেখেছি৷ তিনি বলেন, অশিক্ষক পদে ১৩ হাজার শূন্যপদে নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রীর নজরে নেওয়া হয়েছে৷ তাছাড়া, আউটসোর্সিঙে চাকরির কোনও নিশ্চিয়তা নেই, মুখ্যমন্ত্রীকে সে বিষয়ে আমাদের সমস্যা নিয়ে অবগত করেছি৷
তাঁর কথায়, মুখ্যমন্ত্রী আজ আমাদের সমস্ত সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন৷ আউটসোর্সিং নিয়ে নতুন করে ভাববেন বলে মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন৷ পাশাপাশি, আগামী মাস দুয়েকের মধ্যে আমাদের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন৷ তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত বিষয় দেখেছেন৷ তাতে আমরা যথেষ্ট আশাবাদী, খুব শীঘ্রই আমাদের চাকরির স্থায়ী সমাধান হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top