News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় আরও সাতজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬৯১
Image

রাজ্যে করোনায় আরও সাতজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬৯১

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে অরও সাতজনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯১জন৷ এদিন আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে রাজ্যে৷সংবাদে প্রকাশ শুক্রবার রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৩৭৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এন্টিজেন এর মাধ্যমে৷ তাতে ৫১২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে আরটিপিসিআরে ১৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১৭৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এদিন মোট ৫১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৬৯১ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৬৯১ জনের মধ্যে উত্তর জেলায় ৮৬, ঊনকোটি জেলায় ১৮, ধলাই জেলায় ৬১, খোয়াই জেলায় ৫৩,, পশ্চিম জেলায় ৩০৪, সিপাহিজলায় ৬৪, গোমতী জেলায় ৪৯ এবং দক্ষিণ জেলায় ৫৬ জন৷


তাছাড়া এদিন মৃত্যু হয়েছে সাত জনের৷ তার মধ্যে পশ্চিম জেলার চারজন৷ সিপাহীজলা, দক্ষিণ জেলা এবং ধলাই জেলায় একজন করে মারা গিয়েছেন৷ সেই সাথে রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭১ জন রোগী৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top