News Flash

  • Home
  • Uncategorized
  • ভোক্তাদের সাথে প্রতারণা, গ্যাস এজেন্সিতে তালা ঝুলিয়ে দিল এনফোর্সমেন্ট বিভাগ
Image

ভোক্তাদের সাথে প্রতারণা, গ্যাস এজেন্সিতে তালা ঝুলিয়ে দিল এনফোর্সমেন্ট বিভাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল হাপানিয়া বাজারে সত্যনারায়ন গ্যাস এজেন্সিতে তালা ঝুলিয়ে দিল এনফর্সমেন্ট ডিপার্টমেন্ট এর লোকজনরা৷ হাপানিয়া সত্যনারায়ন গ্যাস এজেন্সির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অনিয়মের অভিযোগ ওঠে ছিল৷ বিষয়টি এনফর্সমেন্ট ডিপার্টমেন্ট এর নজরে আনেন ভোক্তারা৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর লোকজনরা আজ হাঁপানিয়া বাজারে সত্যনারায়ন গ্যাস এজেন্সিতে দেন৷


হানা দিয়ে তারা অভিযোগের সত্যতা পান৷ জানা যায় হোম ডেলিভারির ক্ষেত্রে ভোক্তাদের কাছ থেকে যে টাকা আদায় করা হচ্ছে সেই টাকাই আদায় করা হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে৷ এ ধরনের প্রামাণ্য তথ্য এনফোর্সমেন্ট এর লোকজনরা হাতেনাতে পান৷ সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতে সত্যনারায়ণ এজেন্সিতে তালা ঝুলিয়ে দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা৷ অভিযোগকারী দলের কর্মকর্তারা জানান এ ধরনের অভিযান অন্যান্য গ্যাস এজেন্সিতেও অব্যাহত থাকবে৷


শুধুমাত্র গ্যাস এজেন্সি তাই নয় বিভিন্ন দোকানপাটে এনফোর্সমেন্ট বাহিনীর তল্লাশি তৎপরতা অব্যাহত থাকবে৷ ভোক্তারা যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হন সেজন্যই এনফর্সমেন্ট বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছেন৷ কোথাও কোন ধরনের অনিয়ম নজরে আসলে এনফর্সমেন্ট বাহিনীকে খবর দেওয়ার জন্য তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷

এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা আরো জানান জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের কাজে এনফর্সমেন্ট বাহিনীর একার পক্ষে সাফল্য অর্জন কিংবা স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়৷রাজ্য সরকার প্রশাসনিক ক্ষেত্রে যেমন স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেছে ঠিক তেমনি ভোক্তা সাধারণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top