News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও চারজনের মৃত্যু, করোনায় দুদিনে নিহতের সংখ্যা ৯, নতুন আক্রান্ত ২৭০ জন
Image

রাজ্যে আরও চারজনের মৃত্যু, করোনায় দুদিনে নিহতের সংখ্যা ৯, নতুন আক্রান্ত ২৭০ জন

আগরতলা, ১৬ আগস্ট (হি. স.)৷৷ আজ রবিবার ৪ জনের করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে৷ এ নিয়ে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে৷ শুধু দুদিনে ৯ জনের মৃত্যু হয়েছে৷ বিষয়টি খুবই উদ্বেগের বলে মনে করা হচ্ছে৷ এদিকে, আজ নতুন করে ১৪৩ জন করোনা সংক্রমিত সহ দুই দিনে ২৭০ জন আক্রান্ত হয়েছেন৷


স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ করোনা আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে৷ তাতে দুই দিনে ত্রিপুরায় ৯ জনের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ৫২ ও ৫১ বছর বয়সি দুজন, সিপাহিজলার ৬৪ ও ৫২ বছর বয়সি দুজন এবং গোমতি জেলার ৩৬ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে৷ এদিকে, আজ করোনায় মৃত চারজনের মধ্যে পশ্চিম জেলায় ২ জন এবং গোমতী ও খোয়াই জেলায় ১ করে আক্রান্ত রয়েছেন৷ ত্রিপুরায় নবজাতকের করোনা সংক্রমণে মৃত্যু ছাড়া গোমতি জেলায় সর্বকনিষ্ঠের ওই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে৷


এদিকে, সচিবালয়ে করোনা থাবা বসিয়েছে৷ আইনসচিব এবং উপ আইনসচিব করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ আইনসচিবের পরিবারের সদস্য করোনা আক্রান্ত হবে সূত্রের দাবি৷ এই ঘটনায় সচিবালয়ে আইন দপ্তর সীল করে দেওয়া হয়েছে৷ অন্য আধিকারীক ও কর্মচারীদের একান্তবাসে পাঠানো হয়েছে৷ তাদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে৷


এদিকে, শনিবার নতুন করে ১২৭ জন ত্রিপুরায় করোনা আক্রান্ত হয়েছিলেন৷ ২,০৩১টি নমুনা পরীক্ষায় ওই সকল আক্রান্তের সন্ধান মিলেছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট, ১,০৭৭টি অ্যান্টিজেন পরীক্ষায় ৭১ জনের এবং ৯৫৪টি আরটি-পিসিআর পরীক্ষায় ৫৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য দফতরের জেলাভিত্তিক তথ্য দেখা গেছে, উত্তর ত্রিপুরায় ১৭ জন, ঊনকোটি জেলায় ২৪ জন, ধলাই জেলায় ১ জন, খোয়াই জেলায় ৮ জন, পশ্চিম ত্রিপুরা জেলায় ৫৪ জন, সিপাহিজলা জেলায় ২ জন, গোমতি জেলায় ১৭ জন এবং দক্ষিণ জেলায় ৪ জন রয়েছেন৷


আজ ১৫৬২টি নমুনা পরীক্ষায় ১৪৩ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট, ১১৫৯টি অ্যান্টিজেন পরীক্ষায় ৮৩ জনের এবং ৬৪৭টি আরটি-পিসিআর পরীক্ষায় ৬০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য দফতরের জেলাভিত্তিক তথ্য দেখা গেছে, উত্তর ত্রিপুরায় ২৬ জন, ঊনকোটি জেলায় ৫ জন, ধলাই জেলায় ১৬ জন, খোয়াই জেলায় ১৬ জন, পশ্চিম ত্রিপুরা জেলায় ৫২ জন, সিপাহিজলা জেলায় ১৭ জন, গোমতি জেলায় ২ জন এবং দক্ষিণ জেলায় ৯ জন রয়েছেন৷ তাদের মধ্যে পশ্চিম জেলায় এক জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top