News Flash

  • Home
  • Uncategorized
  • শিবনগরে তিন নাবালককে উদ্ধার করল চাইল্ড লাইন
Image

শিবনগরে তিন নাবালককে উদ্ধার করল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের শিবনগর লোটাস ক্লাব সংলগ্ণ এলাকার একটি বাড়ির তিন তলা থেকে তিন নাবালককে উদ্ধার করেছে চাইল্ড লাইনের কর্মীরা৷ বাড়ির মালিকের নাম পীযূষ রায়৷জানা যায় গত কয়েক মাস আগেই পিযুষ রায় নামে ওই ব্যক্তি মফস্বল এলাকা থেকে তিন নাবালককে তার বাড়িতে আনেন৷ তখনো চাইল্ড লাইনের কর্মীরা তার বাড়িতে হানা দিয়েছিল৷কিন্তু নাবালকদের সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়নি চার লাইনের কর্মীরা৷ পিযুষ রায় একজন সরকারি কর্মচারী৷ একজন দায়িত্বশীল ব্যক্তি হয়েও তিনি নাবালক ছেলেদের বাড়িতে এলে বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে৷এ বিষয়ে চাইল্ড লাইনের কর্মীরা পীযুষের কাছে জানতে চাইলে তিনি নাকি তাদেরকে বলেছিলেন তাদেরকে লেখাপড়া করানোর জন্যই তিনি গ্রাম এলাকা থেকে তার বাড়িতে নিয়ে এসেছেন৷ বিষয়টি নিয়ে পীযূষ রায়ের সঙ্গে  কর্মীদের মতভেদ দেখা দিয়েছিল৷কিন্তু নাবালকদের হাতেনাতে আটক করতে না পারায় চাইল্ড লাইনের কর্মীরা কিছুটা সময় অপেক্ষায় ছিল৷আজ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে চাইল্ড লাইনের কর্মীরা আগরতলা পূর্ব থানার পুলিশ এবং মহারাজগঞ্জ আউটপোস্ট পুলিশকে সঙ্গে নিয়ে শিবনগর লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায় পীযূষ বাড়িতে হানা দেয়৷ তিন নাবালককে পীযূষ বাবু তিন তলার ছাদে আটকে রেখেছিলেন৷পুলিশকে সঙ্গে নিয়ে তিন তলার ছাদে হানা দিয়ে তিন নবালককে উদ্ধার করতে সক্ষম হয়েছে চাইল্ড লাইনের কর্মীরা৷পীযূষ বাবু ও তাঁর যুক্তি এর স্বপক্ষে কোন ধরনের কাগজপত্র দেখাতে পারেননি৷ চাইল্ড লাইনের কর্মীরা ৩ নাবালককে উদ্ধার করে হোমে পাঠিয়েছে ৷এদিকে সরকারি কর্মচারী পীযূষ রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চাইল্ড লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে৷রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে ৩ নাবালককে দীর্ঘদিন ধরে আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top