News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের পেছনে ধাক্কা, মহিলাকে পিষে মারল ট্রাক আহত দুই
Image

বাইকের পেছনে ধাক্কা, মহিলাকে পিষে মারল ট্রাক আহত দুই

আগরতলা, ১৪ আগস্ট (হি. স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে৷ আগরতলা সুভাষ নগর এলাকার বাসিন্দা যোগেন্দ্র দাস স্ত্রী-সন্তান নিয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন৷ তাঁর স্ত্রী পূজা পাল দাস(২২)-র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷

আজ সিপাহীজলা জেলায় বিশালগড় নৌকা ঘাট এলাকায় বাইকে চেপে স্ত্রী-সন্তানকে নিয়ে যাচ্ছিলেন আগরতলা সুভাষ নগরের বাসিন্দা যোগেন্দ্র দাস৷ পেছন থেকে একটি ট্রাক তাদের বাইকে ধাক্কা মারে৷ তাতে ওই মহিলা বাইক থেকে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে৷ তিন বছর বয়সী ছেলে দ্বীপজয় দাস অল্পেতে বেঁচে গেছে৷ কারণ, বাইক নিয়ে রাস্তার একপাশে ছিটকে পড়েন যোগেন্দ্র দাস৷

দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসে৷ তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা নিজে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা পূজা পাল দাসকে মৃত বলে ঘোষণা দেন৷ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, ট্রাকটি বেপরোয়া গতিতে যাচ্ছিল৷ তাই, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে৷ পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top