News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী
Image

দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.): ভারতে করোনার বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের তুলনায় ভারতে করোনা আক্রান্ত হওয়ার গতি ক্রমাগত বেড়ে চলেছে। এমন সময় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে এই পরিস্থিতি সামাল দেওয়ার মত অবস্থায় রয়েছে তবে বেসামাল দেওয়ার মতন অবস্থা কোনটা বলে প্রশ্ন তোলেন রাহুল।


উল্লেখ করা যেতে পারে, ভারতে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বলেছিলেন যে ভারতের মতন বিপুল জনসংখ্যার দেশ করোনা পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালো জায়গায় রয়েছে।  এই কথাটা নিয়েই রাহুল গান্ধী পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। বৃহস্পতিবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, করোনার কার্ভ ফ্ল্যাট হতে চাইছে না।সে ক্রমাগত ভয় দেখিয়ে চলেছে। এটা যদি প্রধানমন্ত্রীর কাছে সামাল দেওয়ার মতন অবস্থা বলে মনে হয় তবে বেসামাল দেওয়ার মতন অবস্থা কোনটা। এরপরে রাহুল গান্ধী অপর একটি টুইট বার্তায় একটি গ্রাফ চার্ট পোস্ট করেন। সেখানে দেখা যায় যে ভারতের করোনা আক্রান্ত ঊর্ধ্বমুখী হওয়ার কার্ভ ক্রমাগত বেড়েই চলেছে।অন্যদিকে ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই কার্ভ উঠানামা করছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top