News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া-দাউদকান্দি নদীপথে পরীক্ষামূলক পণ্য আমদানীর চেষ্টা এমাসেই, দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন
Image

সোনামুড়া-দাউদকান্দি নদীপথে পরীক্ষামূলক পণ্য আমদানীর চেষ্টা এমাসেই, দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন

আগরতলা, ৫ আগস্ট (হি.স.)৷৷ নদীপথে বাংলাদেশ থেকে ত্রিপুরায় পণ্য আমদানি-রফতানির দ্বার খুলতে চলেছে৷ চলতি মাসেই দাউদকান্দি থেকে সোনামুড়া পর্যন্ত ছোট ভেসেল (জলযান)-এ পরীক্ষামূলক পণ্য আমদানির চেষ্টা চলছে৷ সেই লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশের বাণিজ্যিক সংস্থা ওই নদীপথে পণ্য রফতানির সমীক্ষা করেছে৷ তাতে পরীক্ষামূলক পণ্য আমদানিতে ইন্দো-বাংলা উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে৷ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে (ওয়েবিনার) এ-বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী৷


ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ ওই ওয়েবিনারের আয়োজন করেছিল৷ এতে অংশ নিয়েছিলেন, পিডব্লিউসি সহকারী অধিকর্তা শ্রুতি আরোরা, ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ (আইডাব্লিউএআই)-এর চেয়ারপারসন ড় অমিতা প্রসাদ, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের লজিস্টিকস বিভাগের প্রাক্তন বিশেষ সচিব এন শিভাসাইলাম, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা রজত সাচার, কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অতিরিক্ত সচিব ড় অলকা ভার্গব, ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, পূবর্োত্তর বিভাগের কাস্টম কমিশনার জিএম কামেল, আইডব্লিউএআই সদস্য শশীভূষণ শুক্লা, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরেণ গিত্তে, বাংলাদেশের বিআইডাব্লিউটিএ-র চেয়ারম্যান গোলাম সাদেক, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান আব্দুল মতলব আহমেদ, বাংলাদেশ প্রিমিয়ার সিমেন্টের সিওও তারিক কমল এবং ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী৷ ভারতীয় সময় বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, প্রত্যেকেই বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন৷

তুষারবাবু জানিয়েছেন, দাউদকান্দি-সোনামুড়া নদীপথে পণ্য আমদানি-রফতানির জন্য প্রযুক্তিগত, বাণিজ্যিক, নিয়ন্ত্রণ বিষয়ক এবং পদ্ধতিগত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে৷ সমস্যা সমাধানে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে৷ তিনি বলেন, ৯৩ কিমি দীর্ঘ নদীপথে পণ্য আমদানিতে সময় এবং আর্থিকভাবে ব্যবসায়ীরা লাভবান হবেন৷ তাঁর কথায়, ওই নদীপথে ছোট ভেসেলে ৫০ থেকে ১০০ টন পণ্য আমদানি সম্ভব হবে৷ এতে বছরে ৭/৮ মাস অনায়াসে পণ্য আমদানি করা যাবে৷ শুধুমাত্র শুখা মরশুমে নদী খননের উদ্যোগ নিতে হবে৷ সে-বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে৷
তিনি বলেন, ছোট ভেসেলে পণ্য আমদানিতে বড় ব্যবসায়ীদের সাথে ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবেন৷ কারণ, প্রয়োজনে ছোট ব্যবসায়ীরাও পণ্য আমদানি করতে পারবেন৷ তাঁর বক্তব্য, ইতিমধ্যে ওই নদীপথে পণ্য আমদানি-রফতানির জন্য বাংলাদেশি বাণিজ্যিক সংস্থা সমীক্ষা করেছে৷ ফলে উভয় পক্ষই চাইছে চলতি মাসেই পরীক্ষামূলক পণ্য আমদানি হোক৷ সেই চেষ্টাই চলছে বলে বৈঠকে আশ্বস্থ করা হয়েছে৷


এদিকে, আমদানি-রফতানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তুষারবাবু বলেন, বিভিন্ন পণ্যে বিধিনিষেধ রয়েছে, কোয়ারেন্টাইন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের পদস্থ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top