News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদ উপলক্ষে মসজিদগুলিতে বিশেষ নামাজ
Image

ঈদ উপলক্ষে মসজিদগুলিতে বিশেষ নামাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ১ আগস্ট৷৷ বরাবরের মতো এবছর হচ্ছে না পবিত্র ঈদুজ্জোহার প্রকৃত আনন্দ৷ দেশের সাথে রাজ্যেও পর্যায়ক্রমে চলছে লকডাউন৷ রাজধানী আগরতলা শহরের গেদু মিয়ার মসজিদ সহ অন্যান্য মসজিদে বিশেষ নামাজ আদায় করা হয়৷
বিশ্ব মহামারী কোন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে গাইডলাইন মেনে রাজ্যের বিভিন্ন মহল্লায় ঈদের নামাজ আদায় করা হয়েছে৷ এমনই এক দৃশ্য দেখা গেল সিপাহীজলা জেলার জম্পুইজলা মহকুমাধীন জগাইবাড়ি এডিসি ভিলেজে৷ এদিকে প্রমোদনগর, অমরেন্দ্র নগর, লাঠিয়াছড়া,

লুংতাংছড়াসহ সবগুলো মসজিদ এলাকাতে লকডাউন এর যাবতীয় নিয়ম কানুন মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে৷ এক মহল্লার মানুষ পৃথক পৃথক ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ঈদের নামাজ আদায় করেন ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা৷
কিন্তু এ বছরের কুরবানী ঈদ উৎসব একটু ব্যতিক্রমী৷ ঈদ জাতীয় উৎসব হলেও এবছর করোনা নামক মহামারীর জন্য উৎসব একেবারে জোলসহীন৷ কারণ রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মানুষের মনে এই মুহূর্তে অজানা আতঙ্ক বিরাজ করছে৷

মানুষ এই উৎসবে মেতে উঠবে না করোনা মহামারীর প্রতিরোধ গড়ে তুলবে এনিয়ে দিশাহীন সকল অংশের মানুষ৷ এরপরেও জাতীয় উৎসব হিসেবে রাষ্ট্রীয় আইন কানুন মেনেই ঈদ উৎসব পালন করেন তারা৷ মসজিদে মসজিদে কিংবা বাড়ি বাড়ি নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করেন জম্পুইজলা মহকুমার প্রতিটি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অন্যতম ধর্মীয় সংগঠন সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দ ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন বলেন পবিত্র ইদুজ্জোহারাজ্য তথা দেশের নিয়ে আসুক শান্তি ও সম্প্রীতির বার্তা পাশাপাশি বিশ্ব মহামারী কোন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পবিত্র নামাজের পর সকলের জন্য দোয়া করা হয় বলে জানিয়েছেন তিনি৷


হিন্দু- মুসলিম এবং উপজাতিদের মধ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কর্মকান্ড কোনমতেই যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আবেদন করেন তিনি৷ কেউ গুজব ছড়াবেন না, কেউ যাতে গুজব না ছড়াতে পারে তার প্রতিও লক্ষ্য রাখার জন্য আবেদন করেন তিনি৷ কুরবানীর মত গুরুত্বপূর্ণ উৎসব অত্যন্ত সচেতনতার সাথে সম্পন্ন করার জন্য অনুরোধ করেন তিনি৷ উৎসবের মধ্য দিয়ে এমন কোন কাজ যাতে প্রকাশ না পায় যার কারণে অন্যান্য ভাইয়েরা কষ্ট পাবে তা কোনোমতেই বাঞ্ছনীয় হবে না বলে মনে করেন তিনি৷ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রাজ্য, রাষ্ট্র এবং সারা পৃথিবীর মানুষ যাতে মুক্তি লাভ করে তার জন্য নামাজের পরে প্রত্যেকেই দোয়া করার জন্য বিশেষ অনুরোধ করেন তিনি৷ এদিকে পবিত্র ইদুজ্জোহা উপলক্ষে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা জম্পুইজলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা সংখ্যালঘু মুসলিম ধর্মালম্বীদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top