News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড কেয়ার সেন্টারের অস্বাস্থ্যকর পরিবেশ ফেইসবুক লাইভে গর্ভবতী মহিলার আর্তনাদ
Image

কোভিড কেয়ার সেন্টারের অস্বাস্থ্যকর পরিবেশ ফেইসবুক লাইভে গর্ভবতী মহিলার আর্তনাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট৷৷ করোনা মোকাবিলায় করুণ চিত্র আক্রান্তের ক্যামেরায় ফঁুটে উঠেছে৷ চরম অব্যবস্থা ফেইসবুক লাইভে তুলে ধরেছেন জনৈকা গর্ভবতী মহিলা৷ করোনা আক্রান্ত ৭ মাসের অন্তঃসত্বা ওই মহিলা ভগসিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টারের নোংরা পরিবেশের চিত্র তুলে ধরেছেন৷ তিনি ওই অব্যবস্থায় নিজেকে চরম অসুরক্ষিত বলে মনে করছেন৷ বিশেষ করে গর্ভস্থ সন্তানের জন্য তিনি চিন্তায় রীতিমত কান্নায় ভেঙে পড়েছেন৷ প্রশাসনের কাছে করোনা আক্রান্ত রোগীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কোভিড কেয়ার সেন্টারের দাবি জানিয়েছেন৷ ওই মহিলার অভিযোগের সত্যতা স্বীকার করে স্বাস্থ্য দপ্তরের জনৈক পদস্থ আধিকারিক বলেন, সাফাই কর্মীদের দায়িত্ব এড়ানো উচিত নয়৷ তবে, তারাও ওই ভাইরাসের ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন৷


শুক্রবার এক গর্ভবতী মহিলা অসুস্থ অনুভব করায় তাকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ ভর্তি করার সময় তার করোনা পরীক্ষা করেছিল৷ তাতে তার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাই তাকে ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার ভর্তির জন্য পাঠানো হয়েছিল৷ আজ ফেইসবুক লাইভে ওই গর্ভবতি মহিলা অভিযোগ করেন, গতকাল অসুস্থতা সত্বেও তাকে ৪ ঘন্টা কোভিড কেয়ার সেন্টারের বাইরে ্যম্বুলেন্সে কাটাতে হয়েছে৷ আজ তিনি বলেন, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের অবস্থা নরক গুলজারে পরিণত হয়েছে৷ তিনি ওই সেন্টারের বিভিন্ন অংশ ক্যামেরা বন্দি করে বলেন, করোনা আক্রান্তদের এই নোংরা পরিবেশে থাকতে হচ্ছে৷


এদিন তিনি কোভিড কেয়ার সেন্টারের নোংরা পরিবেশের কারণে নিজেকে চরম অসুরক্ষিত বলে মনে করছেন৷ সাত মাসের অন্তঃসত্বা মহিলার এমন পরিবেশে থাকা শুধু কষ্টকর নয় অত্যন্ত ঝঁুকিপূর্ণ বলেও তিনি দাবি করেছেন৷ তার গর্ভস্থ সন্তানের চিন্তায় এদিন তিনি ফেইসবুক লাইভেই কান্নায় ভেঙে পড়েন৷ সমস্ত কিছুর বর্ণনা দিয়ে তিনি প্রশাসনের কাছে অবিলম্বে কোভিড কেয়ার সেন্টারে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন৷

এবিষয়ে স্বাস্থ্য দপ্তরের জনৈক পদস্থ আধিকারীক বলেন, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারের ওই অভিযোগ প্রশাসনের নজরে এসেছে৷ শীঘ্রই প্রশাসনিক ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে৷ তিনি বলেন, ওই কোভিড কেয়ার সেন্টার নিয়ে ইতিপূর্বেও একাধিক বার অভিযোগ উঠেছে৷ নোংরা পরিবেশের অভিযোগ সম্পর্কে ওই আধিকারীকের মন্তব্য, সাফাই কর্মীরা দায়িত্ব এড়াতে পারেন না৷ কোভিড কেয়ার সেন্টারের সমস্ত নোংরা আবর্জনা তাদের পরিষ্কার করা উচিত ছিল৷ তবে, আমাদের ভাবতে হবে তারাও করোনার ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top