News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় মৃত্যু আরও চারজনের
Image

রাজ্যে করোনায় মৃত্যু আরও চারজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ করোনা-আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে ত্রিপুরায়৷ এযাবৎকালের মধ্যে আজ একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ তবে, ২৪ ঘণ্টায় রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতি ত্রিপুরাবাসীকে আরও আতঙ্কে ফেলেছে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ এ নিয়ে ত্রিপুরায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৷


সোমবার সন্ধ্যায় মন্ত্রী বলেন, আজ জিবি-র কোভিড হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে৷ তিনি জানান, গোমতি জেলার শান্তিপলি এলাকার বাসিন্দা মিণ্টুচন্দ্র সাহা (৮৪) আজ প্রথমে মারা যান৷ তিনি গত ২৩ জুলাই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন৷ আজ দুপুর দেড়টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷

শিক্ষামন্ত্রী আরও জানান, গোমতি জেলার রাজারবাগ এলাকার বাসিন্দা নারায়ণচন্দ্র দেব (৭৫) আজ করোনা যুদ্ধে হেরে গেছেন৷ তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে গত ২৫ জুলাই ভরতি হয়েছিলেন৷ কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন৷
তৃতীয় করোনা আক্রান্ত দক্ষিণ জেলায় জোলাইবাড়ির বাসিন্দা পুলিন মজুমদারের (৭০) আজ মৃত্যু হয়েছে৷ তিনিও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৬ জুলাই ভরতি হয়েছিলেন৷ চতুর্থ করোনা আক্রান্ত সিপাহিজলা জেলার মেলাঘরের জনৈক ব্যক্তি আজ মারা গেছেন৷ তিনিও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৬ জুলাই ভরতি হয়েছিলেন বলে জানান রতনলাল নাথ৷


এদিকে, সোমবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে জানিয়েছেন, এদিন নতুন করে আরও ১৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ এদিন মোট ৪০২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১৪৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷

তিনি জানিয়েছেন, আক্রান্ত ১৪৭ জনের মধ্যে পশ্চিম জেলায় ৪০ জন, সিপাহীজলা জেলায় ৪১ জন, গোমতী জেলায় ২২ জন, খোয়াই জেলায় ১২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৮ জন, ঊনকোটি জেলায় ২ জন, ধলাই জেলায় ৯ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৩ জন৷ অন্যদিকে, এদিন বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে সুস্থ হয়ে গেছেন ৯৩ জন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top