News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে আরও দুই জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭, সুস্থ ১২৬
Image

করোনা : রাজ্যে আরও দুই জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭, সুস্থ ১২৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ রাজ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে করোনায়৷ মৃতদের একজন পশ্চিম জেলার এবং অপরজন গোমতী জেলার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই ঘোষণা দিয়েছেন৷ এদিকে, এদিন রাজ্যে করোনায় নতুন সংক্রমিতের সংখ্যা ৩৭ জন৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন ২৫৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৩৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৩৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে এন্টিজেন টেস্টে৷ এদিন মোট ১৬৮৫ জনের এন্টিজেন টেস্ট করা হয়েছিল৷ তাছাড়া আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল ৮৮২ জনের৷ প্রত্যেকের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷


আক্রান্ত ৩৭ জনের মধ্যে পশ্চিম জেলায় সাতজন, সিপাহীজলা জেলায় দশজন, গোমতী জেলায় এগার জন, খোয়াই জেলায় একজন এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত হয়েছেন আটজন৷ অন্যদিকে, রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৬ জন৷
এদিন যে দুই জনের মৃত্যু হয়েছে তাদের একজন গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ এলাকার বাসীন্দা৷ ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি কিডনীজনিত রোগে ভুগছিলেন৷ তাঁকে রবিবার তেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ওই ব্যক্তি ও তাঁর ছেলে দুজনেরই এন্টিজেন টেস্ট করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল হাসপাতালে৷ নমুনা সংগ্রহ করার পর কয়েকঘন্টা হাসপাতালে হুইল চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল ওই ব্যক্তিকে৷ এরই মধ্যে তিনি হুইল চেয়ারেই বসা অবস্থায় মারা যান৷ এন্টিজেন টেস্টের রিপোর্ট আসার পর দেখা যায় মৃত ব্যক্তির কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ অন্যদিকে, আগরতলায় আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিডনী রোগীর মৃত্যু হয়েছে৷ ওই ব্যক্তির বাড়ি আগরতলা শহরের মধ্যপাড়ায়৷ কয়েকদিন আগে কিডনীজনিত রোগের কারণে তাঁকে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল৷ আজই রিপোর্ট এসেছে৷ তবে এরই মধ্যে রবিবার তিনি হাসপাতালেই মারা যান৷ তাঁর কোভিড-১৯ রিপোর্টও পজেটিভ এসেছে বলে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন৷

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে ৩ দিনের লকডাউন শুরু হচ্ছে আগামীকাল৷ আর এই লকডাউন যেন সকলে মেনে চলেন এরজন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার মানিক দাস৷ রবিবার আগরতলায় পুলিশ সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ রাজ্যে উদ্বেগজনক ভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে৷


প্রতিদিন সংক্রমণের সংখ্যাটা বেড়ে চলেছে৷ সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও৷ এই অবস্থায় রাজ্য সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ ঘোষণা অনুযায়ী সোমবার ভোর ৫টা অব্দি চলবে লকডাউন৷ কি কি লকডাউনের আওতায় থাকবে এবং কি কি থাকবেনা ইতিমধ্যেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ রবিবার থেকেই গোটা শহরে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷
এব্যাপারে পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, কোন জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হলে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাবে৷ যারাই বের হবে মোটর যানগুলিকে চেকিং এবং চালককে অবশ্যই প্রমাণপত্র দেখাতে হবে৷ লকডাউনের দিনগুলিতে আইন যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ অন্যদিকে মাস্ক ছাড়া বের হলে এবং সামাজিক দূরত্ব বজায় না রাখলে ১ হাজার টাকা জরিমানা করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top