News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে নতুন করে করোনা আক্রান্ত ১৬, মোট ৪৬৬
Image

মেঘালয়ে নতুন করে করোনা আক্রান্ত ১৬, মোট ৪৬৬

শিলং, ২০ জুলাই (হি. স.) : করোনা-র প্রকোপ মেঘালয়কে নতুন করে চিন্তায় ফেলেছে। রাজ্যে ১৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে, মেঘালয়ে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪১০। নতুন আক্রান্তের মধ্যে বিএসএফ-এর ১৩ জন এবং ৩ জন সাধারণ নাগরিক রয়েছেন।

এদিকে, তিনজন বিএসএফ জওয়ান রোগমুক্ত হয়েছেন। সবমিলিয়ে মেঘালয়ে এখন পর্যন্ত ৫২ জন সুস্থ হয়েছেন। তাতে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৬। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকের কথায়, মেঘালয়ে পূর্ব খাসি হিলস জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন। ওই জেলায় ৩৫৬ জন সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে ২৭৮ জন বিএসএফ জওয়ান রয়েছেন। এছাড়া, তাদের মধ্যে সশস্ত্র বাহিনীর ১৪ জন এবং সাধারণ নাগরিক রয়েছেন ৬৪ জন। ওই আধিকারিকের কথায়, রি-ভই জেলায় ৩৬ জন, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় ২ জন, পশ্চিম গারো হিলস জেলায় ১১ জন, দক্ষিণ পশ্চিম গারে হিলস জেলায় ১ জন, দক্ষিণ গারো হিলস জেলায় ২ জন, পূর্ব  গারো হিলস জেলায় ১ জন এবং উত্তর  গারো হিলস জেলায় ১ জন করোনা আক্রান্ত রয়েছেন।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top