News Flash

  • Home
  • Uncategorized
  • কয়েকদিনের জন্য লকডাউন লাগু হবে রাজ্যে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Image

কয়েকদিনের জন্য লকডাউন লাগু হবে রাজ্যে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ফের লকডাউনের পথে এগোচ্ছে ত্রিপুরা৷ লাগু হতে পারে কয়েকদিনের জন্য৷ করোনা-র সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী এমনটাই ইঙ্গিত দিলেন৷ তাঁর কথায়, আজ কিংবা কালের মধ্যে করোনা মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি হবে৷ তাতে, রাত্রিকালীন কার্ফিউর সময় বৃদ্ধির সাথে আরও কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে৷ প্রয়োজনে কয়েকদিনের জন্য লকডাউন লাগু করা হবে৷


ত্রিপুরায় হঠাৎ করোনা-র গ্রাফ বেড়েছে৷ গতকাল ১৪১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ স্বাভাবিকভাবেই বিষয়টি ত্রিপুরা সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে৷ শনিবার এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, গোমতি এবং খোয়াই জেলায় সীমান্ত এলাকায় করোনা আক্রান্তের হার বেড়েছে৷ ফলে, সীমান্ত কার্ফিউ নিয়ে চিন্তাভাবনা করতে হচ্ছে৷

তাঁর কথায়, ত্রিপুরাবাসী করোনা-কে মোকাবিলায় সহায়তা করছেন৷ গত রবিবার সম্পূর্ণ লকডাউনেও সমগ্র ত্রিপুরাবাসী সহায়তা করেছেন৷ কিন্তু, এখন মানুষের মধ্যে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রত্যেকদিন বাজারে গিয়ে মানুষ তাজা মাছ, সবজি কিনছেন৷ তাতে বাজারে ভিড় বাড়ছে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না৷ তিনি বলেন, বিনা প্রয়োজনে বাজারে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর করার চিন্তাভাবনা চলছে৷


তাঁর কথায়, সীমান্ত এলাকায় অত্যধিক করোনা সংক্রমণ মিলছে৷ তাতে সীমান্তে কার্ফিউ কঠোরভাবে পালন করতেই হবে৷ তিনি হতাশার সুরে বলেন, ত্রিপুরায় রাত্রিকালীন কার্ফিউ বলবৎ রয়েছে৷ অথচ, মানুষ রাত ১০টার পরও ঘোরাফেরা করছেন৷ তাই, করোনা মোকাবিলায় জেলাস্তরে কিছু প্রস্তাব এসেছে৷ ওই প্রস্তাব পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে৷
মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাত্রিকালীন কার্ফিউর সময় বৃদ্ধি করা হবে৷ এছাড়াও কিছু কঠোর পদক্ষেপ নেবে ত্রিপুরা সরকার৷ সাথে তিনি যোগ করেন, প্রয়োজনে কয়েকদিনের জন্য লকডাউন লাগু করা হবে৷ ত্রিপুরাবাসীর প্রতি তাঁর আবেদন, আগামী ১ মাস সচেতনভাবে সরকারি নিয়ম পালন করুন৷ করোনা যুদ্ধে আমরা জয়ী হবই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top