News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার দিল্লিতে ৭০ শতাংশ, দাবি আম আদমি পার্টির
Image

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার দিল্লিতে ৭০ শতাংশ, দাবি আম আদমি পার্টির

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.):  দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭০ শতাংশ বলে জানিয়েছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলায় দিল্লি সরকারের তরফ থেকে পাঁচটি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছিল।সেগুলি হল বিপুল পরিমাণে পরীক্ষা করা, চিহ্নিত করে আইসোলেশন করা, বাড়ির মধ্যে আইসোলেশনে রাখা, এয়ার সার্ভিলেন্স, হাসপাতলে করোনা চিকিৎসার জন্য শয্যা সংখ্যা বাড়ান। এতেই কাজ দিয়েছে।ফলে সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে।প্রতিদিন প্রায় ২৩ হাজার পরীক্ষা দিল্লিতে হচ্ছে। সেই সঙ্গে  রোগীর তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশ।


এর আগে এদিন সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন যে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে চাহিদা কমছে। কারণ বেশির ভাগই বাড়ির মধ্যে সুস্থ হয়ে উঠছে।আগে যেখানে ৬২০০ রোগী প্রতি সপ্তাহে হাসপাতালে যেত।বর্তমানে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৫৩০০।আক্রান্ত হয়ে ওঠার হার কমে দাঁড়িয়েছে ১০.৫৮ শতাংশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top